সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে জেলা ও মহানগরসহ অধীনস্থ সব ইউনিটকে কেন্দ্রীয় নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল২৮সেপ্টেম্বরযুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক এমপি মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ জরুরি নির্দেশনা দেন।সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উপজেলা, পৌর ও থানা পর্যায়ে যেকোনো সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার কেন্দ্রীয় নির্বাহী কমিটির। জেলা ও মহানগর যুবদলের সুপারিশের ভিত্তিতে সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত দেবে কেন্দ্রীয় নির্বাহী কমিটি।নির্দেশনায় আরও বলা হয়েছে, ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন, পুনর্গঠন বা বিলুপ্তির পাশাপাশি কোনো নেতাকর্মীকে বহিষ্কার, অব্যাহতি বা পদ স্থগিত করা এবং কারণ দর্শানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে অবহিত করতে হবে।ৎ
আরও পড়ুন, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা দেবে জামায়াত: শফিকুর রহমান
জেলা ও মহানগর যুবদল সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে অবহিত করা বা তাদের পরামর্শ ছাড়া সংশ্লিষ্ট ইউনিটে কোনো সিদ্ধান্ত দেওয়া যাবে না।অন্যদিকে, ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন, পুনর্গঠন, বিলুপ্তি, বহিষ্কার, অব্যাহতি, পদ স্থগিত কিংবা কারণ দর্শানোর বিষয়ে জেলা বা মহানগর যুবদলকে অবহিত করে উপজেলা, পৌর বা থানা পর্যায় থেকে সিদ্ধান্ত নিতে হবে।নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো উপজেলা, পৌরসভা বা থানার অধীন ওয়ার্ডে কমিটি না থাকলে সংশ্লিষ্ট ওয়ার্ডের বিষয়ে জেলা বা মহানগর যুবদল সরাসরি সিদ্ধান্ত নিতে পারবে।কেন্দ্রীয় নির্দেশনায় বলা হয়েছে, সাংগঠনিক কাঠামো ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে এসব নির্দেশনা মেনে চলা বাধ্যতামূলক। নির্দেশনা অমান্য করে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন