দৈনিক সংবাদ দিগন্ত

‘আসি আসি বলে আর ফিরবে না’ শেখ হাসিনাকে ইঙ্গিত হাসনাতের

বাংলাদেশ নাগরিক পার্টি—এনসিপির জুলাই পদযাত্রাকে ঘিরে মেহেরপুরের গাংনীতে অনুষ্ঠিত সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে কটাক্ষ করেছেন দলের মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির সমালোচনাও করেন তিনি।সোমবার রাতে গাংনী বাসস্ট্যান্ডে আয়োজিত সমাবেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে আসি আসি বলে কখনও আসবে না।’ তাঁর দাবি, ফিরে আসার বার্তা দিয়ে নেতাকর্মীদের ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে এবং তারা গণপিটুনির শিকার হতে পারেন।শিক্ষামন্ত্রীর সমালোচনা করে তিনি অভিযোগ করেন, মন্ত্রণালয় ও প্রশাসনের ব্যর্থতার দায় নিরীহ শিক্ষকদের ওপর চাপিয়ে তাদের বদলি করা হয়েছে।আরও পড়ুন. ইনকিলাব মঞ্চে নতুন নেতৃত্ব, ৮ সদস্যের আংশিক কমিটি ঘোষণাপাশাপাশি তিনি শিক্ষামন্ত্রীর অতীত ও পরিবারের দুর্নীতিরও অভিযোগ তোলেন।স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সম্পদ আগের তুলনায় ২৫ গুণ বেড়েছে বলেও দাবি করেন হাসনাত। একই সঙ্গে তাঁর অভিযোগ, বিএনপি নিরপেক্ষ রাজনীতির পরিবর্তে আওয়ামী লীগের মতো দখলভিত্তিক রাজনীতি করতে চায়।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, সংস্কারের প্রত্যাশায় জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিলেও বিএনপি ও তাদের শরিকরা সেই সংস্কার প্রক্রিয়া থেকে সরে এসেছে। তিনি আরও দাবি করেন, দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে এবং জনগণের সেই মতামত বাস্তবায়ন করতে হবে।পদযাত্রা শেষে পুলিশি নিরাপত্তার মধ্যেই সমাবেশ শেষ করে এনসিপির নেতারা কুষ্টিয়ার উদ্দেশে রওনা হন।

‘আসি আসি বলে আর ফিরবে না’ শেখ হাসিনাকে ইঙ্গিত  হাসনাতের