দৈনিক সংবাদ দিগন্ত

ভারত শেখ হাসিনাকে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের সুযোগ দিচ্ছে: নাহিদ ইসলাম

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

ভারত তার ভূখণ্ড ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।তিনি দাবি করেন, এটি বাংলাদেশের সার্বভৌমত্ব, বিচারব্যবস্থা এবং জনগণের গণতান্ত্রিক রায়ের প্রতি সরাসরি অবমাননা।এক প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে চলমান বিচারিক প্রক্রিয়া এবং রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে ভারতের এমন ভূমিকা দ্বিপক্ষীয় সম্পর্কের জন্যও নেতিবাচক বার্তা বহন করছে।

আরও  পড়ুন, জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন করুন : মামুনুল হক

তিনি আরও বলেন, একটি প্রতিবেশী রাষ্ট্রের উচিত অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে এমন কোনো অবস্থান না নেওয়া, যা ওই দেশের বিচারব্যবস্থা বা গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে।এনসিপির আহ্বায়ক অভিযোগ করেন, শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত যে অবস্থান নিয়েছে বলে তিনি দাবি করছেন, তা বাংলাদেশের জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক।তবে নাহিদ ইসলামের এই বক্তব্যের বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিষয় : শেখ হাসিনা কর্মকাণ্ড প্রতিক্রিয়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ভারত শেখ হাসিনাকে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের সুযোগ দিচ্ছে: নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

ভারত তার ভূখণ্ড ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।তিনি দাবি করেন, এটি বাংলাদেশের সার্বভৌমত্ব, বিচারব্যবস্থা এবং জনগণের গণতান্ত্রিক রায়ের প্রতি সরাসরি অবমাননা।এক প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে চলমান বিচারিক প্রক্রিয়া এবং রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে ভারতের এমন ভূমিকা দ্বিপক্ষীয় সম্পর্কের জন্যও নেতিবাচক বার্তা বহন করছে।

আরও  পড়ুন, জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন করুন : মামুনুল হক

তিনি আরও বলেন, একটি প্রতিবেশী রাষ্ট্রের উচিত অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে এমন কোনো অবস্থান না নেওয়া, যা ওই দেশের বিচারব্যবস্থা বা গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে।এনসিপির আহ্বায়ক অভিযোগ করেন, শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত যে অবস্থান নিয়েছে বলে তিনি দাবি করছেন, তা বাংলাদেশের জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক।তবে নাহিদ ইসলামের এই বক্তব্যের বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x