বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, গণভোটের রায় অনুযায়ীই বর্তমান শাসনব্যবস্থা পরিচালনা করতে হবে। গণভোটকে অবৈধ ঘোষণা করা হলে সরকারের নিজস্ব বৈধতাও প্রশ্নবিদ্ধ হবে।রোববার দিবাগত রাতে ফরিদপুরের সদরপুর স্টেডিয়ামে উপজেলা খেলাফত মজলিস আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মামুনুল হক দাবি করেন, বিপুল অর্থ ব্যয়ে অনুষ্ঠিত গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিয়েছেন। এটি জনগণের সুস্পষ্ট ম্যান্ডেট এবং ৩৩টি রাজনৈতিক দলের ঐকমত্যে প্রস্তুত ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যেই গণভোট অনুষ্ঠিত হয়েছিল।
আরও পড়ুন, ভিডিও ফাঁসের জেরে এমপি গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
তিনি বলেন, তাদের আন্দোলন সরকার পতনের জন্য নয়; বরং জনগণের রায় অনুযায়ী জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের জন্য। সরকারের নৈতিক দায়িত্ব হলো জনগণের সেই রায়কে সম্মান জানানো।শাসনিক সংস্কারের বিষয়ে তিনি অভিযোগ করেন, অতীতে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছিল। ভবিষ্যতে রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসনিক নিয়োগ নিশ্চিত করতে একটি নির্দলীয় ও নিরপেক্ষ সার্ভিস কমিশন গঠনের দাবি জানান তিনি।সমাবেশে খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন