দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সুযোগ নেই: স্পিকার

১০ বছরেও শেখ হাসিনার ফেরার সুযোগ নেই

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। তিনি উল্লেখ করেন, গত ১৭ বছর দেশে নির্বাচন সুষ্ঠু হয়নি। বৃহস্পতিবার ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, বিত্তহীন হলেও সমাজে যাদের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা রয়েছে, তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত। এ জন্য সাধারণ মানুষের জন্য উপযোগী নির্বাচনী ব্যবস্থা নির্ধারণে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। 

আরোও পড়ুন,প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলা সফর

 নিজ রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে স্পিকার বলেন, আগামী ১০ বছরেও শেখ হাসিনার রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনা নেই। বিগত সরকারের সময়ে ভালো ও সৎ মানুষের নির্বাচনে অংশ নেওয়ার পরিবেশ ছিল না উল্লেখ করে তিনি বর্তমান নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া, ভোলার প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ভোলাবাসীর জন্য গ্যাস পাওয়া তাদের ন্যায্য অধিকার। সাধারণ মানুষের এ দীর্ঘদিনের দাবি পূরণে তিনি দ্রুত জ্বালানি মন্ত্রীর সাথে কথা বলবেন বলে আশ্বাস দেন। তিনদিনের সফর শেষে বেলা সাড়ে ১১টায় তিনি ঢাকার উদ্দেশ্যে ভোলা ত্যাগ করেন। 

বিষয় : সুযোগ নে শেখ হাসিনা স্পিকার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সুযোগ নেই: স্পিকার

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। তিনি উল্লেখ করেন, গত ১৭ বছর দেশে নির্বাচন সুষ্ঠু হয়নি। বৃহস্পতিবার ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, বিত্তহীন হলেও সমাজে যাদের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা রয়েছে, তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত। এ জন্য সাধারণ মানুষের জন্য উপযোগী নির্বাচনী ব্যবস্থা নির্ধারণে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। 

আরোও পড়ুন,প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলা সফর

 নিজ রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে স্পিকার বলেন, আগামী ১০ বছরেও শেখ হাসিনার রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনা নেই। বিগত সরকারের সময়ে ভালো ও সৎ মানুষের নির্বাচনে অংশ নেওয়ার পরিবেশ ছিল না উল্লেখ করে তিনি বর্তমান নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া, ভোলার প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ভোলাবাসীর জন্য গ্যাস পাওয়া তাদের ন্যায্য অধিকার। সাধারণ মানুষের এ দীর্ঘদিনের দাবি পূরণে তিনি দ্রুত জ্বালানি মন্ত্রীর সাথে কথা বলবেন বলে আশ্বাস দেন। তিনদিনের সফর শেষে বেলা সাড়ে ১১টায় তিনি ঢাকার উদ্দেশ্যে ভোলা ত্যাগ করেন। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x