দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলা সফর

প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলা সফর
প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলা সফর

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাটের মোংলায় অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি 'বানৌজা মোংলা'-তে পৌঁছান। দুপুর ১২টা ৫৫ মিনিটে নৌপথে তিনি বানৌজা মোংলার জেটিতে এসে পৌঁছান। এর আগে সকালে তিনি বিশেষ হেলিকপ্টারযোগে রাজধানী ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হন। খুলনায় অবতরণের আগে প্রধানমন্ত্রী আকাশপথে আন্তর্জাতিক ঐতিহ্যের অংশ সুন্দরবন এবং হিরণ পয়েন্ট এলাকা সরজমিনে পর্যবেক্ষণ করেন। সুন্দরবন পরিদর্শন শেষে সকাল সাড়ে ১০টার দিকে তিনি খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করেন। সেখান থেকে তিনি নদীপথে বাগেরহাটের বানৌজা মোংলার উদ্দেশ্যে যাত্রা করেন। 

আরোও পড়ুন,২০২৭-২৮ অন্তর্বর্তীকালীন অর্থবছর থেকে শুরু হচ্ছে নতুন অর্থবছর কাঠামো

প্রধানমন্ত্রীকে দেখার জন্য সকাল থেকেই মোংলা ও আশপাশের এলাকার নদীর দু'পারে উৎসুক হাজারো মানুষের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়। পরবর্তীতে বিকেলে প্রধানমন্ত্রী মোংলা বন্দরের গুরুত্বপূর্ণ জেটি এলাকা পরিদর্শন করেন এবং কন্টেইনার হ্যান্ডলিং ও বাণিজ্যিক সক্ষমতা বৃদ্ধির বিষয়ে দিকনির্দেশনা দেন। এরপর তিনি প্রস্তাবিত বেজা (বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ) অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন, যা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নতুন শিল্পায়ন ও বিপুল কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখবে। দিনব্যাপী খুলনা ও বাগেরহাটের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন শেষে বিকেল ৫টায় মোংলার সাময়িক হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রী পুনরায় ঢাকায় ফিরে যান। তাঁর এই সফর আঞ্চলিক অর্থনীতি ও বাণিজ্যিক যোগাযোগ ব্যবস্থার প্রসারে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।

বিষয় : সফর প্রধানমন্ত্রী মোংলা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলা সফর

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলা সফর
0:00 0:00
1.0x