দৈনিক সংবাদ দিগন্ত

মোংলায় আগুনে ৫ দোকান পুড়ে ছাই

বাগেরহাটের মোংলা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মোংলার বুড়িরডাঙ্গা সরকার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।আরও পড়ুন, সৌদিতে কর্মস্থলে লিফট দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, ২০ দিন পর দেশে ফিরল মরদেহস্থানীয় সূত্র জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে একটি দোকান থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে। এ সময় দোকানিরা মালামাল সরানোর চেষ্টা করেন এবং স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।আরও পড়ুন, টানা বর্ষণ ও উজান ঢলে সিলেটজুড়ে বন্যার সতর্কতাঅগ্নিকাণ্ডে ইলেকট্রনিকস, গার্মেন্টস, ওষুধ, খাবার হোটেল ও চায়ের দোকানসহ মোট পাঁচটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। মোংলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. এমরান হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মোংলায় আগুনে ৫ দোকান পুড়ে ছাই