জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলে সেটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে ভারতের প্রত্যক্ষ ইন্ধন হিসেবে বিবেচনা করা হবে।বুধবার সকালে রাজধানীর কাঁঠালবাগান এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে শহীদদের জন্য দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।আরও পড়ুন, ‘অন্যায় চললে মাদ্রাসার শিক্ষার্থীরা আবারও রাজপথে নামবে’: মামুনুল হকআসিফ মাহমুদ বলেন, বন্দী বিনিময় চুক্তির আওতায় ভারতের উচিত শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়া।তার দাবি, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া বা না দেওয়ার সঙ্গে ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের কোনো প্রভাব পড়বে না এবং ভারতও তাকে রাখতে আগ্রহী নয়।তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শাসনের পতন ঘটলেও দুই বছর পরও সেই ব্যবস্থার সম্পূর্ণ অবসান নিশ্চিত করা সম্ভব হয়নি।অনুষ্ঠানে শহীদদের স্মরণ, দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাবার বিতরণের কর্মসূচিও অনুষ্ঠিত হয়।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।