দৈনিক সংবাদ দিগন্ত

সেরা ৩০-এ জায়গা না পেয়ে সমর্থকদের কাছে মাহির দুঃখ প্রকাশ

সামিরা খান মাহি
সামিরা খান মাহি
ছবি: সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর চূড়ান্ত পর্বে সেরা ৩০ প্রতিযোগীর তালিকায় জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। ফলে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মূল লড়াই থেকে ছিটকে গেছেন তিনি। বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় পুয়ের্তো রিকোতে শুরু হয় মিস ইউনিভার্সের চূড়ান্ত আয়োজন। এবারের প্রতিযোগিতায় বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের প্রতিনিধিরা অংশ নেন। সেমিফাইনালিস্টদের তালিকায় নিজের নাম না দেখে হতাশা প্রকাশের পাশাপাশি দেশবাসী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মাহি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি বলেন, দেশের মানুষের ভালোবাসা ও বিশ্বাসের প্রতিনিধিত্ব করতে নিজের সর্বোচ্চ চেষ্টা করেছেন। তবে প্রত্যাশিত ফল না পাওয়ায় সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি। 

আরও পড়ুন, নতুন নাটকে তানিয়া বৃষ্টির প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত ভক্তরা

মাহি আরও বলেন, সব প্রচেষ্টা প্রত্যাশিত ফল বয়ে আনে না। তবে প্রতিযোগিতার পুরো পথচলায় পাওয়া অভিজ্ঞতা, স্মৃতি ও মানুষের ভালোবাসাকে তিনি বড় প্রাপ্তি হিসেবে দেখছেন। বাংলাদেশকে নিজের পরিচয় ও গর্ব উল্লেখ করে ভবিষ্যতেও দেশবাসীর ভালোবাসা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এদিকে, গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও পিপলস চয়েজ ভোটে শীর্ষে ছিলেন মাহি। তবে শেষ পর্যন্ত সেই অবস্থান ধরে রাখতে পারেননি। দর্শক ভোটে নির্বাচিত হয়ে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেন ইকুয়েডরের প্রতিযোগী দালিয়া বুকারাম। দর্শক ভোটের পাশাপাশি সাক্ষাৎকার ও প্রাথমিক পর্বের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে সেরা ৩০ প্রতিযোগী নির্বাচন করা হয়। এই তালিকায় ভারত, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, ফ্রান্স, মেক্সিকোসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা জায়গা পেয়েছেন। বাংলাদেশের প্রতিনিধি মাহি শেষ পর্যন্ত তালিকায় স্থান পাননি।

বিষয় : প্রকাশ সেরা সমর্থকদের

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সেরা ৩০-এ জায়গা না পেয়ে সমর্থকদের কাছে মাহির দুঃখ প্রকাশ

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x