বিশ্ব ফুটবলের মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার হ্যারি কেইন ও স্পেনের নারী ফুটবলার অ্যালেক্সিয়া পুতেয়াস। পুরুষ বিভাগে প্রথমবারের মতো এই পুরস্কার জিতেছেন বায়ার্ন মিউনিখের কেইন। অন্যদিকে নারী বিভাগে নিজের তৃতীয় ব্যালন ডি’অর জিতে নতুন কীর্তি গড়েছেন পুতেয়াস। এবারের পুরস্কার আয়োজনে বিভিন্ন বিভাগে স্প্যানিশ ফুটবলারদের সাফল্য ছিল চোখে পড়ার মতো। লন্ডনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরুষ বিভাগের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ৩৩ বছর বয়সী হ্যারি কেইন। ২০০১ সালে মাইকেল ওয়েনের পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে এই পুরস্কার জিতলেন তিনি। গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার। ৬৫ ম্যাচে তাঁর গোলসংখ্যা ছিল ৭৩। আরও পড়ুন,বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন পেসার মুস্তাফিজুর রহমানধারাবাহিক গোল করার দক্ষতা এবং দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে তাঁর হাতে উঠেছে বর্ষসেরার সম্মান। নারী বিভাগে ব্যালন ডি’অর জিতেছেন স্পেনের অ্যালেক্সিয়া পুতেয়াস। এর আগে ২০২১ ও ২০২২ সালেও এই পুরস্কার জিতেছিলেন বার্সেলোনার এই তারকা। এবার তৃতীয়বারের মতো সম্মানটি জিতে নিজের অবস্থান আরও শক্ত করেছেন তিনি। গত মৌসুমে বার্সেলোনার হয়ে লিগ ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পুতেয়াস। স্পেনের হয়ে নেশনস লিগ জয়ের সাফল্যও রয়েছে তাঁর অর্জনের তালিকায়। এদিকে ছেলেদের সেরা স্ট্রাইকারের পুরস্কারও জিতেছেন হ্যারি কেইন। নারী বিভাগে এই সম্মান পেয়েছেন মেক্সিকোর ক্লাব পাচুয়ার স্ট্রাইকার শার্লিন কোরাল। ছেলেদের সেরা ক্লাব নির্বাচিত হয়েছে প্যারিস সেন্ট জার্মেই—পিএসজি। চ্যাম্পিয়নস লিগ ও ঘরোয়া লিগে সাফল্যের স্বীকৃতি হিসেবে টানা দ্বিতীয়বার এই পুরস্কার জিতেছে ফরাসি ক্লাবটি। গোলকিপার বিভাগেও ছিল স্পেনের দাপট। মেয়েদের সেরা গোলকিপার হয়েছেন কাতা কোল এবং ছেলেদের বিভাগে পুরস্কার পেয়েছেন উনাই সিমোন। মেয়েদের উদীয়মান খেলোয়াড় নির্বাচ
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।