দৈনিক সংবাদ দিগন্ত

নাইজারে ধারাবাহিক হামলায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

নাইজারের নিয়ামে বিমানবন্দর ও প্রেসিডেন্টের কার্যালয়ে বিদ্রোহীদের হামলার পর সড়কের নিরাপত্তা চৌকিতে একটি গাড়ি তল্লাশি করছেন এক সেনাসদস্য।

ছবি: নাইজারের নিয়ামে বিমানবন্দর ও প্রেসিডেন্টের কার্যালয়ে বিদ্রোহীদের হামলার পর সড়কের নিরাপত্তা চৌকিতে একটি গাড়ি তল্লাশি করছেন এক সেনাসদস্য।

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ন্যাশনাল গার্ডের একটি সেনা ক্যাম্পে সশস্ত্র হামলায় অন্তত ১৩ সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় সানাম শহরে এ হামলার ঘটনা ঘটে। নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে হতাহতের এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে হামলাটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার বিপুলসংখ্যক ভারী অস্ত্রধারী হামলাকারী সেনা ক্যাম্পে আক্রমণ চালায়। প্রাথমিক হিসাবে এতে ১৩ সেনাসদস্য নিহত এবং ২০ জন আহত হয়েছেন। সেনাদের পাল্টা অভিযানে বেশ কয়েকজন হামলাকারী নিহত হয়েছে। এ ছাড়া হামলাকারীদের রসদ ও সরঞ্জাম সরবরাহের অবকাঠামো ধ্বংস করা হয়েছে। 

আরও পড়ুন, কানাডা সৌদি আরব ও কাফকো থেকে সার কেনার প্রস্তাব

পালিয়ে যাওয়া হামলাকারীদের শনাক্ত ও আটক করতে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম অ্যাক্টুনাইজারকে স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা সূত্র জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে (জিএমটি অনুযায়ী ভোর ৪টা) হামলাটি চালানো হয়। সানাম শহরটি নাইজারের তিলাবেরি অঞ্চলে অবস্থিত। মালি সীমান্তবর্তী এ এলাকায় প্রায়ই সশস্ত্র গোষ্ঠীগুলো নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়। তবে সর্বশেষ হামলার পেছনে কোন গোষ্ঠী জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর মাত্র দুই দিন আগে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ডিফা অঞ্চলে আরেকটি হামলায় ১১ সেনাসদস্য নিহত হন। ওই হামলার জন্য জঙ্গিগোষ্ঠী বোকো হারামকে দায়ী করেছিল নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। পরপর এসব হামলার ঘটনায় দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বিষয় : নিরাপত্তা হামলায় নাইজারে নিরাপত্তা

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

নাইজারে ধারাবাহিক হামলায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x