নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সনের নেতৃত্বাধীন ডানপন্থী জোট সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) দেশটির চলতি মাসের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশের পর এ পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে নতুন সরকার গঠনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কিউলেই ওংয়ের নেতৃত্বাধীন মধ্যপন্থী দল ‘অপরচুনিটি’। গত ৭ নভেম্বর নিউজিল্যান্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রাথমিক ফলাফলে লুক্সনের নেতৃত্বাধীন ন্যাশনাল পার্টির জোট অল্প ব্যবধানে ক্ষমতা ধরে রাখার অবস্থানে ছিল। তবে চূড়ান্ত ফলাফলে লুক্সনের দল দুটি আসন হারিয়েছে। এতে পপুলিস্ট দল এনজেড ফার্স্ট ও উদারপন্থী অ্যাক্ট পার্টিকে নিয়ে গঠিত তাঁর জোট সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসনের চেয়ে এক আসন পিছিয়ে পড়েছে। নির্বাচনের পর লুক্সন দাবি করেছিলেন, নতুন সরকার গঠনের জন্য জনগণের ম্যান্ডেট পেয়েছেন তিনি। নির্বাচনের পর থেকে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে সরকার পরিচালনা অব্যাহত রাখতে হলে এখন ওংয়ের দলের সমর্থন প্রয়োজন হবে। সমঝোতা না হলে দেশটিতে আবারও নির্বাচন হতে পারে। ওংয়ের দল জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জীবনযাত্রার ব্যয় কমানো এবং রাজনীতিতে স্বচ্ছতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে।
আরও পড়ুন,মিসরের মহাসড়কে ট্যাংকার দুর্ঘটনা, আহত ২১
এসব বিষয়ে দলের নির্ধারিত শর্তে আপস করা হবে না বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে সংসদে যে দলের আসনসংখ্যা সবচেয়ে বেশি হবে, তাদের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন ওং। নির্বাচনের পর লুক্সন এবং প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা ক্রিস হিপকিন্স দুজনই ওংয়ের সঙ্গে বৈঠক করেছেন। ফলে পরবর্তী সরকার গঠনের আলোচনায় তাঁর অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ৩৮ বছর বয়সী ওং গত বছরের আগস্টে অপরচুনিটি দলের নেতৃত্ব গ্রহণ করেন। এর আগে তিনি বহুজাতিক পরামর্শক প্রতিষ্ঠান কেপিএমজিতে কাজ করেছেন। জনমত জরিপে একসময় প্রায় ১ শতাংশ সমর্থন পাওয়া দলটিকে নিয়ে তিনি ‘বাস্তবভিত্তিক রাজনীতি’র কথা বলেছেন। ওংয়ের ভাষ্য, রাজনৈতিক উত্তেজনা কমিয়ে বাস্তবভিত্তিক রাজনীতির চর্চা প্রতিষ্ঠা করতে চান তিনি। নির্বাচনে দলের সাফল্যকে বিশ্বজুড়ে পপুলিজম ও উগ্রবাদের বিপরীতে রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত হিসেবেও দেখছেন তিনি।
বিষয় : বৈঠক লুক্সন হিপকিন্সের

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬