দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

দক্ষ কর্মী গড়তে প্রশিক্ষণ ও ভাষা শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সরকার। পাশাপাশি বিদেশগামী কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর কার্যক্রমও শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় প্রথম ফ্লাইটে মালয়েশিয়াগামী ১১২ জন কর্মীকে বিদায় জানান প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, বাংলাদেশের জন্য দিনটি অত্যন্ত স্মরণীয়। মালয়েশিয়া সরকারের সহযোগিতায় দীর্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজার আবার চালু করা সম্ভব হয়েছে। সরকারি উদ্যোগে প্রায় ১০ হাজার কর্মীকে বিনা খরচে দেশটিতে পাঠানোর পরিকল্পনা রয়েছে। কর্মীদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে যাওয়ার আগে কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হলে তারা নিজেরা উপকৃত হবেন এবং দেশের অর্থনীতিও লাভবান হবে। আগামী কয়েক মাসের মধ্যে বিভিন্ন দেশে কর্মী পাঠানোর আগে সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর কার্যক্রম শুরু করা হবে। ভাষাগত দক্ষতা থাকলে কর্মীদের কর্মক্ষেত্রে সুবিধা হবে।

আরও পড়ুন, বিনা খরচে মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে তিনি দেশটির আইন, সংস্কৃতি, ঐতিহ্য ও নিয়মকানুন মেনে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। বিদেশে কর্মরত বাংলাদেশিদের আচরণের ওপর দেশের ভাবমূর্তি নির্ভর করে উল্লেখ করে তিনি বলেন, কর্মীরা সুনামের সঙ্গে কাজ করলে বিদেশি প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে আরও বাংলাদেশি কর্মী নিয়োগে উৎসাহিত হবে। বোয়েসেলের মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সাক্ষাৎকারের ভিত্তিতে কর্মী নির্বাচন করা হয়েছে। নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত মূল বেতনে তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে কাজ করবেন। তাদের আবাসন ও চিকিৎসা সুবিধাও দেবে নিয়োগকর্তা। এ কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল। অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় : প্রশিক্ষণ প্রধানমন্ত্রী

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

দক্ষ কর্মী গড়তে প্রশিক্ষণ ও ভাষা শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x