দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

কক্সবাজারে ট্রাফিক পুলিশের সার্জেন্ট তরুণের বিরুদ্ধে টাকা দাবির অভিযোগ

মাদারগঞ্জে কাজী ফার্মসের নামে খোলা অবস্থায় রাস্তায় মাইকিং করে কাটা মুরগি মাংস বিক্রি

খাগড়াছড়িতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদ্বোধন, রপ্তানিমুখী খাত গড়ার আহ্বান

কসবায় সরকারি জমি দখলমুক্ত করল উপজেলা প্রশাসন, উদ্ধার প্রায় ১ কোটি টাকার সম্পত্তি

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে রায়পুর পৌরসভায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহবিষয়ক সভা

সন্ত্রাস-নাশকতার প্রতিবাদে শ্রীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মেহেরপুরে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা আটক

নারীর মানবাধিকার সুরক্ষায় টাঙ্গাইলে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন

নারীর মানবাধিকার সুরক্ষায় টাঙ্গাইলে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন

কক্সবাজারে ট্রাফিক পুলিশের সার্জেন্ট তরুণের বিরুদ্ধে টাকা দাবির অভিযোগ

ট্রাফিক পুলিশের সার্জেন্ট তরুণ
ট্রাফিক পুলিশের সার্জেন্ট তরুণ
ছবি: ট্রাফিক পুলিশের সার্জেন্ট তরুণ

কক্সবাজার সদর ট্রাফিক পুলিশের সার্জেন্ট তরুণের বিরুদ্ধে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি এবং পরবর্তী সময়ে ইচ্ছামতো মামলা দেওয়ার অভিযোগ তুলেছেন এক সিএনজিচালক। গত ২৫ নভেম্বর কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলার সামনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। ভুক্তভোগীর অভিযোগ, গত ২৫ নভেম্বর কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলার সামনে তাঁর সিএনজিচালককে থামিয়ে গাড়ির কাগজপত্র আছে কি না জানতে চান ট্রাফিক পুলিশের সদস্যরা। এ সময় চালককে প্রায় ১০ মিনিট অপেক্ষা করতে বলে তাঁরা শিল্প ও বাণিজ্য মেলায় প্রবেশ করেন। কিছুক্ষণ পর ফিরে এসে চালকের কাছে ২ হাজার ৫০০ টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেন তিনি। চালক এত টাকা দিতে পারবেন না জানিয়ে বিষয়টি নিয়ে এক সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করেন। পরে ওই সাংবাদিক ট্রাফিক পুলিশের সার্জেন্ট তরুণের সঙ্গে কথা বলেন। এ সময় সর্জেন্ট তরুণ জানান, গাড়ির বিরুদ্ধে অনলাইনে মামলা করা হয়েছে। তবে কী কারণে এবং কোন কাগজপত্রের ত্রুটির ভিত্তিতে মামলা দেওয়া হয়েছে, তা জানতে চাইলে তিনি তাৎক্ষণিকভাবে স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, সাংবাদিকের সঙ্গে কথা বলার পর তাঁর সামনে নতুন করে মামলা দেওয়া হয় এবং সেটি অনলাইনে অন্তর্ভুক্ত করা হয়। তাঁর অভিযোগ, প্রথমে ২ হাজার ৫০০ টাকা দাবি করা হলেও সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করার পর মামলা দেওয়া হয়। সাংবাদিককে ফোন দেওয়ার কারণেই তাঁর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বলেও সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বক্তব্যে তিনি বুঝতে পেরেছেন বলে দাবি করেন।

আরও পড়ুন, মাদারগঞ্জে কাজী ফার্মসের নামে খোলা অবস্থায় রাস্তায় মাইকিং করে কাটা মুরগি মাংস বিক্রি

ভুক্তভোগী আরও বলেন, তাঁকে গাড়িসহ অপেক্ষায় রেখে পুলিশ সদস্যরা মেলায় চলে যান। পরে ফিরে এসে বিভিন্ন কথাবার্তার একপর্যায়ে মামলা দেওয়া হয়। প্রথমে এক ধরনের মামলার কথা বলা হলেও পরে অন্য মামলা দেওয়া হয়েছে বলে তাঁর অভিযোগ। এমন পরিস্থিতিতে ইচ্ছামতো মামলা দেওয়ার কারণে তিনি ক্ষোভ প্রকাশ করেন। এ ছাড়া গাড়িটি ডাম্পিং স্টেশনে নিয়ে যাওয়ার কথাও বলা হয় বলে জানান ওই সিএনজিচালক। তিনি বলেন, 'আমরা গরিব মানুষ। গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করি। প্রথমে টাকার কথা বলা হলো, পরে সাংবাদিককে ফোন দেওয়ার পর মামলা দেওয়া হলো। এভাবে হলে আমরা কীভাবে গাড়ি চালাব আমার সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।' এদিকে অভিযোগের বিষয়ে সার্জেন্ট তরুণের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, 'আমি মামলা দিয়েছি, তবে সেটি দেখে দিয়েছি। এ বিষয়ে আমার কোনো গাফিলতি নেই।' বিষয়টি নিয়ে ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) খসরু পারভেজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'এ বিষয়ে আমি অবগত নই। তবে যিনি মামলা দিয়েছেন, তাঁর কাছ থেকে বিষয়টি জেনে নিন।' একজন ট্রাফিক পুলিশ সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

বিষয় : ট্রাফিক সার্জেন্ট সিএনজিচালক

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

কক্সবাজারে ট্রাফিক পুলিশের সার্জেন্ট তরুণের বিরুদ্ধে টাকা দাবির অভিযোগ

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x