স্বনামধন্য পোল্ট্রি প্রতিষ্ঠান ‘কাজী ফার্মস’-এর নাম ভাঙিয়ে মাদারগঞ্জ উপজেলার দক্ষিণ অঞ্চলে রাস্তার পাশে খোলা অবস্থায় ও অস্বাস্থ্যকর পরিবেশে মাইকিং করে কাটা মুরগির মাংস বিক্রির অভিযোগ উঠেছে একটি অসাধু চক্রের বিরুদ্ধে। এতে একদিকে যেমন প্রতারিত হচ্ছেন সাধারণ ক্রেতারা, অন্যদিকে চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে জনস্বাস্থ্য। সরেজমিনে দেখা যায়, গাড়িতে করে খোলা প্লাস্টিক বস্তায় মুরগির মাংস নিয়ে মাদারগঞ্জ উপজেলার দক্ষিণ অঞ্চলের বিভিন্ন অলিগলি ও মোড়ে মাইকিং করে বিক্রি করা হচ্ছে। ক্রেতাদের আকৃষ্ট করতে বিক্রেতারা নিজেদের ‘কাজী ফার্মস’-এর ডিলার বা প্রতিনিধি হিসেবে দাবি করছেন এবং বাজারদরের চেয়ে কম দামে এই মাংস বিক্রি করছেন। তবে খোলা অবস্থায় মাংস রাখার কারণে রাস্তার ধুলাবালি, মশা-মাছি ও রোগজীবাণু সহজেই মাংসে মিশে যাচ্ছে প্রচুর দুর্গন্ধ বের হচ্ছে । এছাড়া, এসব মুরগি সুস্থ অবস্থায় জবাই করা হয়েছে নাকি মৃত বা অসুস্থ মুরগি কেটে বিক্রি করা হচ্ছে, তা নিয়েও জনমনে তীব্র সন্দেহ দেখা দিয়েছে। এ বিষয়ে স্থানীয় এক ক্রেতা বলেন, “কাজী ফার্মসের নাম শুনে ভালো মানের মাংস ভেবে কিনতে গিয়েছিলাম। কিন্তু খোলা অবস্থায় যেভাবে রাখা হয়েছে এবং কোনো প্যাকেজিং বা সিল নেই, তাতে সন্দেহ হওয়ায় আর কিনিনি।”
আরও পড়ুন, খাগড়াছড়িতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদ্বোধন, রপ্তানিমুখী খাত গড়ার আহ্বান
সংশ্লিষ্টদের মতে, কাজী ফার্মস সাধারণত তাদের নির্ধারিত আউটলেট বা ফ্রোজেন পণ্যের মাধ্যমে স্বাস্থ্যসম্মত উপায়ে ও নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষিত মাংস সরবরাহ করে থাকে। এভাবে খোলা ভ্যানে মাইকিং করে মাংস বিক্রির কোনো অনুমোদন নেই। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, খোলা অবস্থায় রাখা এবং দীর্ঘক্ষণ সংরক্ষণের সঠিক তাপমাত্রা না থাকায় মাংসে দ্রুত ব্যাকটেরিয়া জন্মায়। এই মাংস খেলে ফুড পয়জনিং, ডায়রিয়াসহ নানা ধরনের পেটের পীড়া ও জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। সচেতন মহল ও ভুক্তভোগী ক্রেতারা এই অসাধু চক্রের বিরুদ্ধে দ্রুত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।এ প্রসঙ্গে মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর সাথে সংবাদকর্মীরা মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি অবগত হয়েছেন বলে জানান এবং এ বিষয়ে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন। লিখিত অভিযোগ পেলে যাচাই-বাছাই সাপেক্ষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন। ভুক্তভোগী ও সচেতন এলাকাবাসী জনস্বার্থে এবং খাদ্যে ভেজাল ও প্রতারণা রোধে উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
বিষয় : মুরগি মাংস কাজী ফার্মস

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬