দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

কক্সবাজারে ট্রাফিক পুলিশের সার্জেন্ট তরুণের বিরুদ্ধে টাকা দাবির অভিযোগ

মাদারগঞ্জে কাজী ফার্মসের নামে খোলা অবস্থায় রাস্তায় মাইকিং করে কাটা মুরগি মাংস বিক্রি

খাগড়াছড়িতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদ্বোধন, রপ্তানিমুখী খাত গড়ার আহ্বান

কসবায় সরকারি জমি দখলমুক্ত করল উপজেলা প্রশাসন, উদ্ধার প্রায় ১ কোটি টাকার সম্পত্তি

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে রায়পুর পৌরসভায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহবিষয়ক সভা

সন্ত্রাস-নাশকতার প্রতিবাদে শ্রীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মেহেরপুরে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা আটক

নারীর মানবাধিকার সুরক্ষায় টাঙ্গাইলে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন

নারীর মানবাধিকার সুরক্ষায় টাঙ্গাইলে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন

সন্ত্রাস-নাশকতার প্রতিবাদে শ্রীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শ্রীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ছবি: শ্রীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সন্ত্রাস, নাশকতা ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখা। সমাবেশে বক্তারা বলেছেন, জনগণের তাড়া খেয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। তাঁর পলাতক নেতাকর্মীদের এলাকায় দেখা যাচ্ছে, তাঁদের অনেককে আপনাদের বাড়িতেও পাওয়া যায়। আপনারা যদি পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ হন, তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দায়িত্ব দিন। এ দেশে কোরআনের আইন একদিন প্রতিষ্ঠিত হবে। জুলাইয়ের সনদ বাস্তবায়ন করতে হবে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার মাওনা চৌরাস্তায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলা, উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর জেলা আমীর মাওলানা মো. শেফাউল হক। শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন, মেহেরপুরে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা আটক

বক্তারা বলেন, শেখ হাসিনাকে এ দেশে আর আসতে দেওয়া হবে না। দেশে সন্ত্রাস ও নাশকতা বন্ধ করে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জুলাইয়ের সনদ বাস্তবায়ন এবং কোরআনের আইন প্রতিষ্ঠার দাবি জানান তাঁরা। প্রধান অতিথি মাওলানা মো. শেফাউল হক তাঁর বক্তব্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতার বিষয়টি উল্লেখ করেন। তিনি দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, শ্রীপুর উপজেলা আমীর মাওলানা জাহাঙ্গীর কবির, সদর উপজেলা আমীর মো. আলাউদ্দিন, শ্রীপুর পৌরসভার আমীর ডা. আনিসুজ্জামান, শ্রীপুর উপজেলা সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদ, সদর উপজেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বারী, শ্রীপুর পৌরসভার সেক্রেটারি মাওলানা মো. আবুল হোসাইন, শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী ড. হারুন অর রশীদ মোল্লা এবং শ্রীপুর উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি আফজাল হোসাইন খানসহ স্থানীয় নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে নেতাকর্মীরা সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদ জানান।

বিষয় : জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সন্ত্রাস-নাশকতার প্রতিবাদে শ্রীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x