‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে খাগড়াছড়িতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালকের কার্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়া। সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা।
আরও পড়ুন, কসবায় সরকারি জমি দখলমুক্ত করল উপজেলা প্রশাসন, উদ্ধার প্রায় ১ কোটি টাকার সম্পত্তি
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল ইসলাম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মালেক মিন্টু ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ডা. মো. জুলফিকার আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। আলোচনা সভায় জেলার প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের উৎসাহিত করা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং প্রাণিসম্পদকে রপ্তানিমুখী খাতে রূপান্তরের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় স্থানীয় খামারিরাও উপস্থিত ছিলেন। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের এ আয়োজনের সহযোগিতায় রয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
বিষয় : খাগড়াছড়ি প্রাণিসম্পদ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬