বিনা খরচে মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ পাওয়া প্রথম ফ্লাইটের ১১২ জন কর্মীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় বিমানবন্দরে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী কর্মীদের বিদায়ী শুভেচ্ছা জানান এবং তাঁদের হাতে ক্রেস্ট তুলে দেন। সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইটে তাঁদের মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক সকালে এক সংবাদ সম্মেলনে জানান, মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে এসব কর্মী মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত (প্রায় ৫২ হাজার টাকা) মূল বেতনে কাজ করবেন। চাকরির চুক্তির মেয়াদ তিন বছর, যা নবায়নযোগ্য। নিয়োগকর্তা তাঁদের আবাসন ও চিকিৎসাসুবিধা দেবে। এ নিয়োগ কর্মসূচিতে ‘শূন্য মানে শূন্য’ নীতি অনুসরণ করা হয়েছে। কর্মীদের পাসপোর্ট, মেডিক্যাল পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, কল্যাণ বোর্ডের ফি, প্রশিক্ষণ, বীমা, যাতায়াত ও আবাসনসহ বাংলাদেশ অংশের জনপ্রতি ২৬ হাজার ৩৫০ টাকা ব্যয় বহন করছে নিয়োগকর্তা। এ ছাড়া ভিসা ও বিমান টিকিটের খরচও দিচ্ছে নিয়োগকারী প্রতিষ্ঠান।
আরও পড়ুন, শেখ হাসিনার ফেরার একমাত্র পথ প্রত্যর্পণ চুক্তি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, এ প্রক্রিয়ায় প্রত্যেক কর্মীর আনুমানিক দুই লাখ টাকা সাশ্রয় হচ্ছে। ১১২ জন কর্মীর ক্ষেত্রে মোট সাশ্রয়ের পরিমাণ প্রায় দুই কোটি ১০ লাখ টাকা। নিয়োগ প্রক্রিয়াটি দালালমুক্ত ও স্বচ্ছভাবে সম্পন্ন করা হয়েছে বলেও জানায় বোয়েসেল। অনলাইনে আবেদন করা ৪ হাজার ৩৯ জনের মধ্য থেকে গণমাধ্যমের সামনে প্রকাশ্য ই-লটারির মাধ্যমে ৩০০ জনকে বাছাই করা হয়। পরে নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে চূড়ান্তভাবে ১১২ জনকে নির্বাচন করা হয়। বোয়েসেল জানিয়েছে, মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান—ডিএইচএল, টপ গ্লোভ, তাতাওয়া ইন্ডাস্ট্রি ও ইউনাইটেড প্ল্যান্টেশন থেকে বিনা খরচে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদা পাওয়া গেছে। এ কর্মসূচিতে কাউকে কোনো অর্থ না দেওয়ার আহ্বান জানিয়েছে বোয়েসেল। সংস্থাটির নামে কেউ টাকা দাবি করলে তা প্রতারণা বলে সতর্ক করা হয়েছে। নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি কেবল বোয়েসেলের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
বিষয় : প্রধানমন্ত্রী মালয়েশিয়া

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬