দৈনিক সংবাদ দিগন্ত

আজ রাতে বিটিভিতে জয়পুরহাটের ‘ইত্যাদি’

‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত

ছবি: ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব প্রচারিত হবে আজ শুক্রবার রাতে। জয়পুরহাটের কালাই উপজেলার ঐতিহাসিক নান্দাইল দিঘির পাড়ে ধারণ করা হয়েছে এবারের অনুষ্ঠান। ছাই দিয়ে প্রতিকৃতি আঁকা, স্থানীয় কৃষি ও পোলট্রিশিল্প, মানবিক উদ্যোগ, সংগীত এবং সমসাময়িক সামাজিক অসংগতি নিয়ে নানা আয়োজন থাকছে এতে।আজ রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে পর্বটি। অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। সপ্তদশ শতাব্দীতে খনন করা ঐতিহাসিক নান্দাইল দিঘির পাশে অবস্থিত নান্দাইল দিঘি কলেজ প্রাঙ্গণে এবারের অনুষ্ঠান ধারণ করা হয়। প্রিয় অনুষ্ঠানটির ধারণ দেখতে জয়পুরহাটের বিভিন্ন উপজেলা ছাড়াও আশপাশের জেলা থেকে হাজারো মানুষ উপস্থিত হন। দর্শকদের ভিড়ে অনুষ্ঠানস্থলের পাশাপাশি আশপাশের ভবনের ছাদ, সীমানাদেয়াল ও গাছের ডালেও জায়গা নিতে দেখা যায় অনেককে। ১৯৮৯ সালে যাত্রা শুরু করা ‘ইত্যাদি’ দীর্ঘ ৩৭ বছর ধরে দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও প্রচারবিমুখ প্রতিভাবান মানুষদের তুলে ধরছে। এবারের আয়োজনেও সেই ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। 

আরও পড়ুন, সেরা ৩০-এ জায়গা না পেয়ে সমর্থকদের কাছে মাহির দুঃখ প্রকাশ

এবারের পর্বের অন্যতম আকর্ষণ জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের প্রসেনজিৎ বর্মনের ব্যতিক্রমী শিল্পকর্ম। প্রচলিত রং কিংবা ক্যানভাসের পরিবর্তে মাটিকে ক্যানভাস এবং ছাইকে আঁকার উপকরণ হিসেবে ব্যবহার করেন তিনি। এই সাধারণ উপকরণ দিয়েই ফুটিয়ে তোলেন বিভিন্ন ব্যক্তির প্রতিকৃতি। এ ছাড়া জয়পুরহাটের বাক্‌প্রতিবন্ধী তিন ভাইয়ের জীবনসংগ্রাম ও নিজেদের প্রচেষ্টায় এগিয়ে যাওয়ার অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরা হবে। সংগীত পর্বে থাকছে জয়পুরহাটের কৃতী শিল্পী খুরশীদ আলমের জনপ্রিয় তিনটি গান নিয়ে বিশেষ সংকলন। পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি জনপ্রিয় গান নতুন সংগীতায়োজনে পরিবেশন করেছেন ফাতেমা তুজ জোহরা ও ইয়াসমীন মুশতারী। জেলার ইতিহাস, ঐতিহ্য, দর্শনীয় স্থান ও লোকসংস্কৃতি নিয়ে থাকছে পরিচিতিমূলক নৃত্যগীত। এতে অংশ নিয়েছেন স্থানীয় নৃত্যশিল্পীরা। কৃষি ও পোলট্রিশিল্পে পরিচিত জয়পুরহাটের লতিরাজ কচু ও সোনালি মুরগি নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন। 

আরও পড়ুন, ব্যক্তিগত অপপ্রচারের পাশাপাশি রাজনৈতিক বক্তব্যও ছড়িয়ে দেওয়ার আহ্বান মেঘনা আলমের

জেলার কৃষি অর্থনীতি এবং দেশের পোলট্রিশিল্পে এর ভূমিকা নিয়েও তুলে ধরা হবে বিভিন্ন তথ্য। দর্শক পর্বে উপস্থিত হাজারো মানুষের মধ্য থেকে চারজনকে নির্বাচন করে লতিরাজ কচু ও সোনালি মুরগি নিয়ে স্থানীয় ভাষায় অভিনয়ের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে থাকছে যশোরের কেশবপুরের ক্ষুদ্র কৃষক ও মুদি ব্যবসায়ী লেয়াকত আলীর মানবিক উদ্যোগের গল্প। নিজের সীমিত সামর্থ্য নিয়েও দীর্ঘদিন ধরে গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসায় সহায়তা করে আসছেন তিনি। এ ছাড়া দেয়ালবন্দী নাগরিক জীবন, সেলফি সংস্কৃতি, অনলাইন প্রতারণা, কনটেন্ট নির্মাণ, তোষামোদ, চটকদার শিরোনাম, ডিজিটাল ট্রলসহ সমসাময়িক নানা বিষয় নিয়ে থাকছে ব্যঙ্গাত্মক নাট্যাংশ। অভিনয় করেছেন দেশের একঝাঁক পরিচিত শিল্পী। দীর্ঘদিন ধরে দর্শকের আগ্রহ ধরে রাখার বিষয়ে হানিফ সংকেতের বক্তব্য, অনুষ্ঠানের প্রতি ভালোবাসা, দায়বদ্ধতা, একাগ্রতা ও আন্তরিকতাই ‘ইত্যাদি’র মূল শক্তি। তাঁর এই দর্শন ও ব্যতিক্রমী আয়োজনের ধারাবাহিকতায় নতুন পর্বেও দর্শকদের জন্য থাকছে নানা চমক।

বিষয় : আজ রাতে বিটিভিতে

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

আজ রাতে বিটিভিতে জয়পুরহাটের ‘ইত্যাদি’

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
আজ রাতে বিটিভিতে জয়পুরহাটের ‘ইত্যাদি’
0:00 0:00
1.0x