দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে কাল থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

নির্বাচন কমিশন (ইসি)
নির্বাচন কমিশন (ইসি)
ছবি: নির্বাচন কমিশন (ইসি)

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দিনব্যাপী মতবিনিময়ে বসছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৯ নভেম্বর) থেকে শুরু হয়ে এ সংলাপ চলবে আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) পর্যন্ত। নির্বাচন প্রস্তুতি ও সংশ্লিষ্ট বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত জানতে এ উদ্যোগ নিয়েছে কমিশন। ইসি জানিয়েছে, বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রথম দিন রোববার ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময়ের পরিকল্পনা রয়েছে। তবে জামায়াত অ্যালায়েন্সের তিনটি দল মৌখিকভাবে ওই দিনের সভায় অংশ না নেওয়ার কথা জানিয়েছে। ফলে শেষ পর্যন্ত ১৫টি দলের সঙ্গে সংলাপ হতে পারে। শনিবার (২৮ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার এ তথ্য জানান। তিনি বলেন, রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মতবিনিময় অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের নিজস্ব ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সভাটি সরাসরি সম্প্রচার করা হবে।

আরও পড়ুন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে বড় সুখবর

নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, তিন দিনে মোট ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করা হবে। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে আমন্ত্রণ জানানো হয়নি। এ ছাড়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও সংলাপের বাইরে রাখা হয়েছে। ৩০ নভেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিসসহ ১৮টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। অন্যদিকে ১ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্যসহ ১৮টি দলের সঙ্গে মতবিনিময়ের সূচি রয়েছে। ইসি জানিয়েছে, নির্ধারিত দিনে কোনো দল অংশ নিতে না পারলে পরবর্তী সময়ে তাদের মতামত দেওয়ার সুযোগ রাখা হবে।

বিষয় : ইসি সংলাপ

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে কাল থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x