দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুশৃঙ্খল অবস্থায় ফিরে এসেছে এবং জনগণের আস্থা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশে যেকোনো ধরনের অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা নস্যাৎ করতে বদ্ধপরিকর। শনিবার সকালে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে যান মন্ত্রী। এ সময় তিনি চিকিৎসাধীন সদস্যদের শয্যাপাশে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। স্বরাষ্ট্রমন্ত্রী আহত পুলিশ সদস্যদের সাহস জোগান এবং দায়িত্ব পালনে তাদের ভূমিকার প্রশংসা করেন। তিনি জানান, বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সংশ্লিষ্ট সদস্যদের পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে। মন্ত্রী বলেন, সাম্প্রতিক নাশকতায় পুলিশ, এসআরবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে কেউ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, আবার কয়েকজনের দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন রয়েছে।
আরও পড়ুন,বিএনপির নাম ব্যবহার করে অপরাধ করলে ছাড় নয়: আইনমন্ত্রী
আইনশৃঙ্খলা বাহিনীর পেশাদারিত্ব ও ধৈর্যের প্রশংসা করে তিনি বলেন, সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সময় সদস্যরা নিজেরা গুরুতর আহত হলেও ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং কোনো শ্রমিকের গায়ে হাত তোলেননি। ফলে হতাহতের ঘটনা ঘটেনি, যা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সাধারণ শ্রমিকেরা মজুরি বোর্ডের ন্যূনতম মজুরি ঘোষণায় সন্তুষ্ট। তবে কিছু শ্রমিক নামধারী ব্যক্তি ও সীমান্তের ওপার থেকে উসকানিদাতারা বিচ্ছিন্নভাবে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এসব অপচেষ্টা সফল হবে না। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। হাসপাতাল পরিদর্শনকালে পুলিশ কর্মকর্তাদের যথাযথ ক্যারিয়ার পরিকল্পনা এবং হাসপাতালের আধুনিকায়ন ও চিকিৎসাসেবার মান বাড়ানোর প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন। হাসপাতাল সূত্রে জানা যায়, সাম্প্রতিক সহিংসতায় আহত আট পুলিশ সদস্য বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬