মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র। শনিবার (২৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সূত্র সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে। আগামী ৭ ও ৮ ডিসেম্বর দুই দিনের সফরে আনোয়ার ইব্রাহিমের ঢাকায় আসার কথা ছিল। একই কারণে তার থাইল্যান্ড সফরও স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিতে আগামী ৭ ডিসেম্বর ঢাকায় পৌঁছানোর কথা ছিল মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। সফরকালে দুই দেশের সরকারপ্রধানের বৈঠকে অভিবাসী কর্মী নিয়োগ ও তাদের কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার কথা ছিল।
আরও পড়ুন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে কাল থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ
গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরের তারিখ নিশ্চিত করা হয়েছিল। উল্লেখ্য, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গত জুনে মালয়েশিয়া সফর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর সেটিই ছিল তার প্রথম সরকারি বিদেশ সফর। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রে আনোয়ার ইব্রাহিমের এবারের ঢাকা সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছিল। তবে সফর স্থগিত হওয়ায় নির্ধারিত বৈঠক ও আলোচনাগুলো আপাতত হচ্ছে না।
বিষয় : আনোয়ার ইব্রাহিম ঢাকা সফর

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬