দৈনিক সংবাদ দিগন্ত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে বৈঠকটি শুরু হয়। দুই দেশের সরকারপ্রধানের এ বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।প্রথমে দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। পরে উভয় দেশের প্রতিনিধি দলের অংশগ্রহণে উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়। এতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়া প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।আরও  পড়ুন, দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী, প্রবাসীদের সঙ্গে প্রথম বৈঠক বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, বাংলাদেশি কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে।বাংলাদেশ প্রতিনিধি দলে পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন দুই প্রধানমন্ত্রী। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও সফরসঙ্গীরা।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান