দৈনিক সংবাদ দিগন্ত

ট্রান্সফরমার লক্ষ্য করে পেট্রোলবোমা, তিন রাউন্ড গুলি

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
ছবি: ছবি: সংগৃহীত

রাজশাহীর খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে পরপর দুই রাতে পেট্রোলবোমা ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটেছে। দ্বিতীয় রাতের হামলায় একটি পেট্রোলবোমার বিস্ফোরণে ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এ সময় হামলাকারীরা তিন রাউন্ড গুলিও ছোড়ে। এতে উপকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার রাতে এসব হামলার ঘটনা ঘটে। সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে উপকেন্দ্র লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় আগুন ধরেনি। এ ঘটনায় থানায় এজাহার দেওয়ার পাশাপাশি উপকেন্দ্রের নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়ানো হয়। কিন্তু পরদিন শুক্রবার রাত ২টার দিকে ৮ থেকে ১০ জনের একটি দল আবারও উপকেন্দ্রে হামলা চালায়। তারা ট্রান্সফরমার লক্ষ্য করে কয়েকটি পেট্রোলবোমা নিক্ষেপ করে এবং পিস্তল দিয়ে তিন রাউন্ড গুলি ছোড়ে। একটি পেট্রোলবোমার বিস্ফোরণে ট্রান্সফরমারে আগুন ধরে যায়।

আরও পড়ুন,বিএনপির নাম ব্যবহার করে অপরাধ করলে ছাড় নয়: আইনমন্ত্রী 

 এ ছাড়া ট্রান্সফরমারের পাশে আরও দুটি পেট্রোলবোমা ও একটি ককটেল বিস্ফোরিত হয়। চারটি পেট্রোলবোমা অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। খবর পেয়ে রাজশাহী মহানগর পুলিশের মতিহার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। উপকেন্দ্রের কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভান। এ ঘটনায় কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়। নাম প্রকাশে অনিচ্ছুক পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মচারী জানান, হামলাকারীদের মুখ বাঁধা ছিল। তারা এলোপাতাড়ি গুলি ছোড়ার পাশাপাশি পেট্রোলবোমা নিক্ষেপ করে। পরপর দুই রাতের ঘটনায় কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সমিতির সদর দপ্তরের ডিজিএম (সদর-কারিগরি) সপ্তর্ষি পাল জানান, প্রথম রাতের ঘটনার পর নিরাপত্তাকর্মীর সংখ্যা দুই থেকে বাড়িয়ে চারজন করা হয়েছিল। এরপরও হামলা ঠেকানো যায়নি। মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, দ্বিতীয় রাতের হামলায় পেট্রোলবোমা বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হবে।

বিষয় : লক্ষ্য ট্রান্সফরমার পেট্রোলবোমা

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

ট্রান্সফরমার লক্ষ্য করে পেট্রোলবোমা, তিন রাউন্ড গুলি

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x