দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে বড় সুখবর

শিক্ষকদের পে-স্কেল
শিক্ষকদের পে-স্কেল
ছবি: শিক্ষকদের পে-স্কেল

নতুন পে-স্কেলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। তবে পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখনো শেষ হয়নি বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে শিক্ষকদের জাতীয়করণের দাবিতে আন্দোলনে না গিয়ে সরকারের উদ্যোগের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছেন শিক্ষা সচিব। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল, বদলি ও জাতীয়করণের দাবির বিষয়ে আবদুল খালেক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত নয় মাসে বেসরকারি শিক্ষকদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি ছিল কঠিন কাজ। তবে পে-স্কেল বাস্তবায়ন এখনো সম্পন্ন হয়নি। এরই মধ্যে শিক্ষকদের জাতীয়করণের দাবিতে রাজপথে নামার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

আরও পড়ুন, দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের উদ্যোগের কথাও জানান সিনিয়র সচিব। তিনি বলেন, বদলি নীতিমালা তৈরির কাজ চলছে। সরকার সততা ও দক্ষতার সঙ্গে শিক্ষকদের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করছে। জাতীয়করণের দাবি প্রসঙ্গে আবদুল খালেক বলেন, প্রয়োজন হলে সরকার জাতীয়করণের সিদ্ধান্ত নেবে। তবে এ জন্য সরকারের আর্থিক সক্ষমতা ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত প্রয়োজন। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। এর মধ্যে কম্পিউটার, ল্যাব ও নতুন বই সরবরাহের বিষয়ও রয়েছে। সরকারের আর্থিক সহায়তার প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই বেসরকারি শিক্ষকদের পেনশন বাবদ সাড়ে চার হাজার কোটি টাকা দিয়েছে। অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের রাজনীতিতে অংশগ্রহণ না করার আহ্বান জানান শিক্ষা সচিব।

বিষয় : পে-স্কেল এমপিওভুক্ত শিক্ষক

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে বড় সুখবর

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x