দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

বীমা খাতে হাত দিতেই শক্তিশালীদের বাধা অতিরিক্ত সুবিধা নেওয়ার অভিযোগ অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
ছবি: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

বীমা খাতে দীর্ঘদিন ধরে অনিয়ম ও অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ তুলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এ খাতে সংস্কারের উদ্যোগ নিতে গিয়ে প্রভাবশালী মহলের বাধার মুখে পড়তে হচ্ছে। দীর্ঘদিন ধরে অনেকে অতিরিক্ত সুবিধা নিয়ে আসায় পরিবর্তনের উদ্যোগে বাধা সৃষ্টি করছে। বীমা খাতের পরিস্থিতি ব্যাংকিং ব্যবস্থার চেয়ে ভালো নয় বলেও মন্তব্য করেন তিনি। শনিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে বীমা, ব্যাংকিং, কাস্টমস ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ব্যাংকিং ব্যবস্থা যে অবস্থায় পৌঁছেছে, বীমা খাতের অবস্থাও একই রকম। বীমা কোম্পানিগুলো গ্রাহকদের দাবি পরিশোধ করছে না, অথচ নিজেদের সম্পদ কেনা এবং বিভিন্ন জায়গায় বিনিয়োগ করছে। এমনকি ব্যক্তিগত বিনিয়োগের পাশাপাশি বীমার অর্থও বিভিন্ন খাতে বিনিয়োগ করা হচ্ছে। বীমা খাতের অনিয়মের উদাহরণ তুলে ধরে অর্থমন্ত্রী জানান, একটি আমদানি চালানের বিপরীতে ২০ লাখ টাকা প্রিমিয়াম পাওয়ার কথা থাকলেও তা পরিশোধ করা হয়নি। অথচ বীমা সুরক্ষা ব্যবহার করে পণ্য আমদানি করা হয়েছে। পণ্য দেশে আসার পরও প্রিমিয়াম জমা না দেওয়ার ঘটনায় সরকার রাজস্ব হারাচ্ছে, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বীমা কোম্পানিগুলো।

আরও পড়ুন, বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় উত্থান, স্থায়িত্ব নিয়ে শঙ্কা

তিনি আরও বলেন, শুধু বীমা খাত নয়, ব্যাক-টু-ব্যাক এলসিসহ বিভিন্ন ক্ষেত্রেও তথ্যের সমন্বয় ও স্বচ্ছতার ঘাটতি রয়েছে। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিত ব্যবস্থার আওতায় আনতে হবে। সংস্কার কার্যক্রমে অংশীজনদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়ে আমির খসরু বলেন, প্রধানমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং তিনি নিজেও সংস্কারের চেষ্টা করছেন। তবে সংশ্লিষ্ট সবার সঙ্গে পরামর্শ ও আলোচনার মাধ্যমে এগোতে হবে। প্রয়োজনে সরকার কঠিন ও বেদনাদায়ক সিদ্ধান্ত নিতেও প্রস্তুত। এনবিআরের কার্যক্রম নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। জাপান ও কোরিয়াসহ বিভিন্ন দেশে সফরের সময় এনবিআর নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগের কথা উঠে আসছে বলে জানান অর্থমন্ত্রী। সংস্কার কার্যকর করতে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানান, নতুন 'বার্তা' প্ল্যাটফর্মটি উচ্চমাত্রার সাইবার নিরাপত্তা নিশ্চিত করে তৈরি করা হয়েছে। চালুর আগে এর নিরাপত্তা ও কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে। তিনি ব্যবসায়ী ও ব্যাংকারদের প্ল্যাটফর্মটি ব্যবহারের আহ্বান জানান।

বিষয় : অর্থমন্ত্রী বীমা

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

বীমা খাতে হাত দিতেই শক্তিশালীদের বাধা অতিরিক্ত সুবিধা নেওয়ার অভিযোগ অর্থমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x