তৈরি পোশাকশিল্পে শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি কাঠামো বাস্তবায়নে বাড়তি উৎপাদন ব্যয় আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমন্বয়ের আহ্বান জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন—বিজিবিএ। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি কারখানার আর্থিক সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখার ওপর গুরুত্ব দিয়েছে সংগঠনটি। শনিবার ২৮ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে বিজিবিএর সভাপতি মো. আবদুল হামিদ এসব কথা জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণে ন্যূনতম মজুরি বোর্ডের গৃহীত সিদ্ধান্তকে স্বাগত জানায় বিজিবিএ। শ্রমিকদের ন্যায্য মজুরি, জীবনযাত্রার মান উন্নয়ন এবং সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি। তবে নতুন মজুরি কাঠামো বাস্তবায়নে সরকার, শ্রমিক প্রতিনিধি, মালিকপক্ষ ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করে সংগঠনটি। বিজিবিএ বলছে, মজুরি বৃদ্ধির ফলে উৎপাদন ব্যয় বাড়লেও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখা জরুরি। বিশেষ করে সীমিত মুনাফা ও আর্থিক সক্ষমতার কারণে ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলো নতুন মজুরি কাঠামো বাস্তবায়নে চাপের মুখে পড়তে পারে।
আরও পড়ুন, বুধবার সর্বনিম্নে, শুক্রবার স্বর্ণের দামে বড় পুনরুদ্ধার
এ পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রেতাদের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে সংগঠনটি। বিদেশি ক্রেতা ও উৎপাদনকারী কারখানার মধ্যে সমন্বয়কারী হিসেবে বায়িং হাউসগুলো অতিরিক্ত উৎপাদন ব্যয়ের যৌক্তিক মূল্য সমন্বয়ে ভূমিকা রাখতে পারে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন মজুরি কাঠামো বাস্তবায়নে কারখানা ও বায়িং হাউসগুলোকে ব্যবসায়িক বাস্তবতা বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে আলোচনা করতে হবে। মূল্য নির্ধারণে বাস্তবসম্মত ও যৌক্তিক অবস্থান গ্রহণের মাধ্যমে টেকসই সমাধান খুঁজে বের করা প্রয়োজন। বিজিবিএ মনে করে, শ্রমিকদের ন্যায্য অধিকার, কারখানার টিকে থাকা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। সরকার, শ্রমিক, মালিকপক্ষ, বায়িং হাউস ও আন্তর্জাতিক ক্রেতারা সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করলে দেশের তৈরি পোশাকশিল্পকে আরও শক্তিশালী ও টেকসই করা সম্ভব।
বিষয় : বিজিবিএ মজুরি কাঠামো

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬