দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৯ নভেম্বর ২০২৬

সন্তানের ভবিষ্যতের জন্য সঞ্চয়ের কার্যকর কৌশল

সঞ্চয়ের কার্যকর কৌশল
সঞ্চয়ের কার্যকর কৌশল
ছবি: সঞ্চয়ের কার্যকর কৌশল

সন্তানের উচ্চশিক্ষার খরচ নিয়ে দুশ্চিন্তায় থাকেন অধিকাংশ মধ্যবিত্ত ও সীমিত আয়ের অভিভাবক। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে পড়াশোনার ব্যয়। মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ভর্তি ফি, টিউশন ফি, বইপত্র, আবাসনসহ নানা খাতে ব্যয় করতে হয় বড় অঙ্কের অর্থ। আর সন্তানকে বিদেশে পড়ানোর পরিকল্পনা থাকলে খরচের পরিমাণ আরও বেড়ে যায়। তবে আগেভাগে পরিকল্পনা করে নিয়মিত সঞ্চয় শুরু করলে এই চাপ অনেকটাই সামাল দেওয়া সম্ভব। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, সন্তানের জন্মের পর থেকেই অল্প অল্প করে শিক্ষা তহবিল গড়ে তোলা সবচেয়ে ভালো উদ্যোগ। একসঙ্গে বড় অঙ্কের টাকা জমাতে না পারলেও দীর্ঘ সময় ধরে নিয়মিত সঞ্চয় করলে তৈরি হতে পারে বড় তহবিল। একটি হিসাব অনুযায়ী, সন্তানের জন্মের পর থেকে প্রতি মাসে দুই হাজার টাকা জমালে ১৮ বছরে সুদ বা মুনাফা ছাড়াই জমবে ৪ লাখ ৩২ হাজার টাকা। মাসে তিন হাজার টাকা জমালে হবে ৬ লাখ ৪৮ হাজার টাকা। আর পাঁচ হাজার টাকা করে জমালে মোট সঞ্চয়ের পরিমাণ দাঁড়াবে ১০ লাখ ৮০ হাজার টাকা। তবে দীর্ঘমেয়াদি বিনিয়োগে চক্রবৃদ্ধি মুনাফার সুবিধা পাওয়া যেতে পারে। 

আরও পড়ুন,টেক্সটাইল শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি কাঠামো প্রণয়নের উদ্যোগ বিটিএমএর

উদাহরণ হিসেবে, মাসে তিন হাজার টাকা করে ১৮ বছর বিনিয়োগ করে গড়ে বার্ষিক ৮ শতাংশ মুনাফা পাওয়া গেলে মেয়াদ শেষে প্রায় ১৪ লাখ টাকা হতে পারে। একই হারে মাসে পাঁচ হাজার টাকা বিনিয়োগ করলে তহবিল দাঁড়াতে পারে প্রায় ২৩ লাখ ৩০ হাজার টাকা। তবে মুনাফার হার পরিবর্তিত হলে চূড়ান্ত অর্থের পরিমাণও কমবেশি হবে। সন্তানের শিক্ষার জন্য টাকা জমাতে ব্যাংকের মাসিক সঞ্চয় প্রকল্প বা ডিপিএস, মেয়াদি আমানত, সঞ্চয়পত্র এবং শিক্ষাবিমার মতো মাধ্যম বিবেচনা করা যেতে পারে। বিনিয়োগের আগে মুনাফার হার, কর, মেয়াদ ও আগাম টাকা উত্তোলনের শর্ত যাচাই করা জরুরি। পাশাপাশি আয় বাড়ার সঙ্গে প্রতিবছর সঞ্চয়ের পরিমাণ ৫ থেকে ১০ শতাংশ বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। বোনাসের একটি অংশও রাখা যেতে পারে শিক্ষা তহবিলে। আর্থিক পরিকল্পনার প্রচলিত একটি নিয়ম হলো, আয়ের ২০ শতাংশ শুরুতেই সঞ্চয়ের জন্য আলাদা করে রাখা। সব খরচ শেষে যা থাকবে তা জমা করার পরিবর্তে আগে সঞ্চয়ের লক্ষ্য নির্ধারণ করাই হতে পারে সন্তানের ভবিষ্যৎ শিক্ষার আর্থিক নিরাপত্তা গড়ে তোলার কার্যকর উপায়।

বিষয় : কৌশল সঞ্চয়

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

সন্তানের ভবিষ্যতের জন্য সঞ্চয়ের কার্যকর কৌশল

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x