দৈনিক সংবাদ দিগন্ত

ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২

ঢাকায় ডিএমপির অভিযান
ঢাকায় ডিএমপির অভিযান
ছবি: ঢাকায় ডিএমপির অভিযান

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪১টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, বিস্ফোরকসদৃশ বস্তু, অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। রোববার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। 

আরও পড়ুন,ইসলামাবাদ সফর শেষ করে ঢাকায় স্পিকার হাফিজ উদ্দিন 

ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, রমনা বিভাগে ১৭ জন, লালবাগ বিভাগে ৪৩ জন, ওয়ারী বিভাগে ৭৯ জন, মতিঝিল বিভাগে ৪৬ জন, তেজগাঁও বিভাগে ৬৭ জন, মিরপুর বিভাগে ১১১ জন, গুলশান বিভাগে ৩০ জন, উত্তরা বিভাগে ৪৪ জন এবং গোয়েন্দা বিভাগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানকালে পুলিশ পাঁচটি অবিস্ফোরিত ককটেল, ১২টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ এবং একটি বিস্ফোরিত পেট্রোল বোমার অংশবিশেষ উদ্ধার করে। এ ছাড়া ৯৬ গ্রাম গাঁজা, ৩ হাজার ৫২০ পিস ইয়াবা, ১০ বোতল ফেনসিডিল, একটি চাইনিজ কুড়াল এবং ১২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিষয় : ডিএমপি অভিযান

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x