নির্বাচন কমিশন সচিবালয়ের (ইসি) আওতাধীন মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। এতে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা এবং সহকারী উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাদের কার্যপরিধি নির্ধারণ করা হয়েছে। আরও পড়ুন, নজরুল আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ: আইনমন্ত্রীরবিবার ইসি সচিবালয়ের উপসচিব (সংস্থাপন) মো. শাহ আলম স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।আরও পড়ুন, জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানআদেশে বলা হয়েছে, মাঠ পর্যায়ের সব নির্বাচন কর্মকর্তাদের জন্য নির্ধারিত তালিকা অনুযায়ী প্রশাসনিক, আর্থিক, ভোটার তালিকা প্রণয়ন ও হালনাগাদকরণ, নির্বাচন পরিচালনা, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কার্যক্রম, লজিস্টিক সংগ্রহ, বিতরণ ও সংরক্ষণসহ বিভিন্ন দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।আরও পড়ুন, ঈদযাত্রায় সদরঘাটের চাপ কমাতে বসিলা ও শিমুলিয়া থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালু : নৌ প্রতিমন্ত্রীনির্বাচন কমিশন জানিয়েছে, এসব কার্যবণ্টনের মাধ্যমে মাঠ পর্যায়ের কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকর করা হবে। পাশাপাশি নির্বাচন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতিশীলতা বাড়ানোই এ উদ্যোগের লক্ষ্য। নতুন নির্দেশনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দিষ্ট দায়িত্বের আওতায় কাজ পরিচালনার কথা বলা হয়েছে, যাতে নির্বাচন-সংক্রান্ত সব কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন করা যায়।