দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

জাতীয় পার্টির নির্বাচনী ব্যয় মাত্র ৫ লাখ ৫ হাজার টাকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির দলীয়ভাবে নির্বাচনী ব্যয় হয়েছে পাঁচ লাখ পাঁচ হাজার টাকা। বুধবার (১৩ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দলটির পক্ষ থেকে নির্বাচন কমিশনে (ইসি) এই ব্যয়ের হিসাব জমা দেওয়া হয়। দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের পক্ষে অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভুঁইয়া এই হিসাব জমা দেন।

আরও পড়ুন, শাপলা গণহত্যা দেশের ইতিহাসে বড় ক্ষত তৈরি করেছে : নাহিদ ইসলাম

জমা দেওয়া হিসাব অনুযায়ী, নির্বাচনী প্রচারণা খাতে জাতীয় পার্টির ব্যয় হয়েছে ৩ লাখ ২৫ হাজার টাকা। জনসভা বাবদ ব্যয় হয়েছে ১ লাখ ১৫ হাজার টাকা এবং কর্মী বা স্টাফ খাতে ব্যয় দেখানো হয়েছে ৬৫ হাজার টাকা। দলটি জানায়, এবারের নির্বাচনে ১৯৬ জন প্রার্থী অংশ নিলেও প্রার্থীদের প্রচারণার জন্য দলীয়ভাবে কোনো আর্থিক বরাদ্দ দেওয়া হয়নি।

আরও পড়ুন, মাওলানা ভাসানীর ধানের শীষ চুরি হয়ে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

হিসাবে আরও উল্লেখ করা হয়, নির্বাচনী ব্যয় পরিচালনা করা হয়েছে প্রাইম ব্যাংক পিএলসি, বনানী শাখার একটি হিসাবের মাধ্যমে। বর্তমানে ওই হিসাবে ৩৮ হাজার ৫০০ টাকা অবশিষ্ট রয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ১০১ থেকে ২০০ আসনে প্রার্থী দিলে কোনো দল সর্বোচ্চ তিন কোটি টাকা পর্যন্ত নির্বাচনী ব্যয় দেখাতে পারে। সেই তুলনায় জাতীয় পার্টির ব্যয় নির্ধারিত সীমার তুলনায় অনেক কম।

আরও পড়ুন, ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে সম্পন্ন

এদিকে এর আগে জামায়াতে ইসলামী তাদের নির্বাচনী ব্যয় প্রায় সাড়ে চার কোটি টাকা দেখিয়ে ইসিতে হিসাব জমা দেয়। উল্লেখ্য, এবারের নির্বাচনে জাতীয় পার্টি ১৯৬ আসনে প্রার্থী দিলেও দলটি তাদের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ ফলের মুখোমুখি হয়। দীর্ঘদিন সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করা দলটি এবার সংসদে কোনো প্রতিনিধিত্ব পায়নি।

বিষয় : জাতীয় পার্টির নির্বাচনী ব্যয় ইসি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

জাতীয় পার্টির নির্বাচনী ব্যয় মাত্র ৫ লাখ ৫ হাজার টাকা

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির দলীয়ভাবে নির্বাচনী ব্যয় হয়েছে পাঁচ লাখ পাঁচ হাজার টাকা। বুধবার (১৩ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দলটির পক্ষ থেকে নির্বাচন কমিশনে (ইসি) এই ব্যয়ের হিসাব জমা দেওয়া হয়। দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের পক্ষে অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভুঁইয়া এই হিসাব জমা দেন।

আরও পড়ুন, শাপলা গণহত্যা দেশের ইতিহাসে বড় ক্ষত তৈরি করেছে : নাহিদ ইসলাম

জমা দেওয়া হিসাব অনুযায়ী, নির্বাচনী প্রচারণা খাতে জাতীয় পার্টির ব্যয় হয়েছে ৩ লাখ ২৫ হাজার টাকা। জনসভা বাবদ ব্যয় হয়েছে ১ লাখ ১৫ হাজার টাকা এবং কর্মী বা স্টাফ খাতে ব্যয় দেখানো হয়েছে ৬৫ হাজার টাকা। দলটি জানায়, এবারের নির্বাচনে ১৯৬ জন প্রার্থী অংশ নিলেও প্রার্থীদের প্রচারণার জন্য দলীয়ভাবে কোনো আর্থিক বরাদ্দ দেওয়া হয়নি।

আরও পড়ুন, মাওলানা ভাসানীর ধানের শীষ চুরি হয়ে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

হিসাবে আরও উল্লেখ করা হয়, নির্বাচনী ব্যয় পরিচালনা করা হয়েছে প্রাইম ব্যাংক পিএলসি, বনানী শাখার একটি হিসাবের মাধ্যমে। বর্তমানে ওই হিসাবে ৩৮ হাজার ৫০০ টাকা অবশিষ্ট রয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ১০১ থেকে ২০০ আসনে প্রার্থী দিলে কোনো দল সর্বোচ্চ তিন কোটি টাকা পর্যন্ত নির্বাচনী ব্যয় দেখাতে পারে। সেই তুলনায় জাতীয় পার্টির ব্যয় নির্ধারিত সীমার তুলনায় অনেক কম।

আরও পড়ুন, ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে সম্পন্ন

এদিকে এর আগে জামায়াতে ইসলামী তাদের নির্বাচনী ব্যয় প্রায় সাড়ে চার কোটি টাকা দেখিয়ে ইসিতে হিসাব জমা দেয়। উল্লেখ্য, এবারের নির্বাচনে জাতীয় পার্টি ১৯৬ আসনে প্রার্থী দিলেও দলটি তাদের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ ফলের মুখোমুখি হয়। দীর্ঘদিন সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করা দলটি এবার সংসদে কোনো প্রতিনিধিত্ব পায়নি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত