দৈনিক সংবাদ দিগন্ত

শাপলা গণহত্যা দেশের ইতিহাসে বড় ক্ষত তৈরি করেছে : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

শাপলা গণহত্যা ঠেকানো গেলে জুলাইয়ের মতো আরেকটি ঘটনা ঘটত না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, শাপলা গণহত্যা বাংলাদেশের ইতিহাসে একটি বড় ক্ষত তৈরি করেছে।মঙ্গলবার রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘শাপলা গণহত্যা: বিচারহীনতার এক যুগ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, শাপলা ঘটনায় অনেকে সমর্থন ও সাফাই গেয়েছে, যা গ্রহণযোগ্য নয়। জনগণের কোনো আন্দোলনের জবাবে গণহত্যা চালানো কখনোই সমর্থনযোগ্য হতে পারে না।

আরও  পড়ুন , ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যালয়ে পাকিস্তান জামায়াত নেতার সঙ্গে সৌজন্য বৈঠক

তিনি আরও বলেন, ওই সময় আলেমদের হত্যার ঘটনায় রাজনৈতিক দলগুলোরও দায় রয়েছে। তারা যথাযথ ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক শক্তি মাদরাসা শিক্ষার্থীদের জঙ্গি হিসেবে চিত্রিত করেছে বলেও অভিযোগ করেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, দেশের সব আন্দোলন ও মুক্তির সংগ্রামে আলেম-ওলামাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।সীমান্ত পরিস্থিতি নিয়েও কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সীমান্তে হত্যা বন্ধ না হলে কোনো দেশের সঙ্গে প্রকৃত বন্ধুত্ব সম্ভব নয়। কাঁটাতার দিয়ে সম্পর্ক নয়, জনগণের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠতে হবে।তিনি আরও বলেন, বাংলাদেশকে কোনো দেশের করদ রাজ্য হিসেবে দেখতে চান না তারা।

আরও পড়ুন , জনগণের সঙ্গে দূরত্ব নয়, জবাবদিহিতার রাজনীতি চাই: আখতার হোসেন

বিষয় : জুলাই ইতিহাস গণহত্যা মামলা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১২ জুলাই ২০২৬

শাপলা গণহত্যা দেশের ইতিহাসে বড় ক্ষত তৈরি করেছে : নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

শাপলা গণহত্যা ঠেকানো গেলে জুলাইয়ের মতো আরেকটি ঘটনা ঘটত না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, শাপলা গণহত্যা বাংলাদেশের ইতিহাসে একটি বড় ক্ষত তৈরি করেছে।মঙ্গলবার রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘শাপলা গণহত্যা: বিচারহীনতার এক যুগ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, শাপলা ঘটনায় অনেকে সমর্থন ও সাফাই গেয়েছে, যা গ্রহণযোগ্য নয়। জনগণের কোনো আন্দোলনের জবাবে গণহত্যা চালানো কখনোই সমর্থনযোগ্য হতে পারে না।

আরও  পড়ুন , ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যালয়ে পাকিস্তান জামায়াত নেতার সঙ্গে সৌজন্য বৈঠক

তিনি আরও বলেন, ওই সময় আলেমদের হত্যার ঘটনায় রাজনৈতিক দলগুলোরও দায় রয়েছে। তারা যথাযথ ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক শক্তি মাদরাসা শিক্ষার্থীদের জঙ্গি হিসেবে চিত্রিত করেছে বলেও অভিযোগ করেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, দেশের সব আন্দোলন ও মুক্তির সংগ্রামে আলেম-ওলামাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।সীমান্ত পরিস্থিতি নিয়েও কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সীমান্তে হত্যা বন্ধ না হলে কোনো দেশের সঙ্গে প্রকৃত বন্ধুত্ব সম্ভব নয়। কাঁটাতার দিয়ে সম্পর্ক নয়, জনগণের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠতে হবে।তিনি আরও বলেন, বাংলাদেশকে কোনো দেশের করদ রাজ্য হিসেবে দেখতে চান না তারা।

আরও পড়ুন , জনগণের সঙ্গে দূরত্ব নয়, জবাবদিহিতার রাজনীতি চাই: আখতার হোসেন

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত