জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ওহাসানুল হক ইনু-র বিরুদ্ধে রায় যেকোনো দিন ঘোষণা করতে পারেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ।বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে প্রসিকিউশন ও আসামিপক্ষ উভয়েই তাদের যুক্তি ও পাল্টা যুক্তি উপস্থাপন করেন।প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্য আইনজীবীরা। আর আরো পড়ুন , ভর্তি খরচে সহায়তা পাবে অসচ্ছল শিক্ষার্থীরাআসামিপক্ষে ছিলেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী, সিফাত মাহমুদ শুভ ও আবুল হাসান।শুনানি শেষে ট্রাইব্যুনাল রায়ের জন্য নির্দিষ্ট কোনো দিন ধার্য করেননি। ফলে যেকোনো দিন এই মামলার রায় ঘোষণা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।প্রসিকিউশনের দাবি, জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়া শহরে শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখ নিহত হন। এছাড়া আহত হন বহু নিরীহ মানুষ।এই ঘটনায় ইনুর বিরুদ্ধে উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্রসহ মোট আটটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়। এর আগে গত ২ নভেম্বর ট্রাইব্যুনাল ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।এখন মামলার রায়ের দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষ।