দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২০ জুলাই ২০২৬

জুলাইয়ের চেতনা নয়, জনগণের কাছে রূপরেখা দিন : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

জুলাইয়ের চেতনা নিয়ে দীর্ঘদিন রাজনীতি করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন, তাদের জনগণের সামনে সুস্পষ্ট রূপরেখা উপস্থাপনের আহ্বান জানিয়েছেন তিনি।রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গণঅধিকার পরিষদের আয়োজিত ‘রক্তস্নাত জুলাই: প্রেক্ষাপট, রক্তের ঋণ এবং কোন পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য ও প্রতিযোগিতা থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভেদমূলক বক্তব্য স্বৈরাচারের ফিরে আসার পথ তৈরি করতে পারে বলেও সতর্ক করেন তিনি।

আরও  পড়ুন,‘সুস্থ বাংলাদেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই’ : মির্জা ফখরুল

বিচার বিভাগের স্বাধীনতার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পূর্ণ স্বাধীনতা নিশ্চিত না করে বিচারকদের জবাবদিহির আওতায় আনা সমীচীন নয়। প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।অনুষ্ঠানে তিনি আরও জানান, সরকার আগামী সংসদ অধিবেশনে একটি পূর্ণাঙ্গ গুম প্রতিরোধ আইন আনতে যাচ্ছে। সেখানে গুমের সংজ্ঞা, শাস্তি ও বিচারিক এখতিয়ার স্পষ্টভাবে নির্ধারণ করা হবে।এছাড়া মব জাস্টিসের সমালোচনা করে তিনি বলেন, "মব কখনো বিচার হতে পারে না। আইনের শাসন দুর্বল হওয়ার কারণেই এই অপসংস্কৃতির সৃষ্টি হয়েছে।"আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনরা অংশ নেন এবং জাতীয় ঐক্য, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

বিষয় : জুলাই রূপরেখা উপস্থাপন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২২ জুলাই ২০২৬

জুলাইয়ের চেতনা নয়, জনগণের কাছে রূপরেখা দিন : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

জুলাইয়ের চেতনা নিয়ে দীর্ঘদিন রাজনীতি করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন, তাদের জনগণের সামনে সুস্পষ্ট রূপরেখা উপস্থাপনের আহ্বান জানিয়েছেন তিনি।রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গণঅধিকার পরিষদের আয়োজিত ‘রক্তস্নাত জুলাই: প্রেক্ষাপট, রক্তের ঋণ এবং কোন পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য ও প্রতিযোগিতা থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভেদমূলক বক্তব্য স্বৈরাচারের ফিরে আসার পথ তৈরি করতে পারে বলেও সতর্ক করেন তিনি।

আরও  পড়ুন,‘সুস্থ বাংলাদেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই’ : মির্জা ফখরুল

বিচার বিভাগের স্বাধীনতার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পূর্ণ স্বাধীনতা নিশ্চিত না করে বিচারকদের জবাবদিহির আওতায় আনা সমীচীন নয়। প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।অনুষ্ঠানে তিনি আরও জানান, সরকার আগামী সংসদ অধিবেশনে একটি পূর্ণাঙ্গ গুম প্রতিরোধ আইন আনতে যাচ্ছে। সেখানে গুমের সংজ্ঞা, শাস্তি ও বিচারিক এখতিয়ার স্পষ্টভাবে নির্ধারণ করা হবে।এছাড়া মব জাস্টিসের সমালোচনা করে তিনি বলেন, "মব কখনো বিচার হতে পারে না। আইনের শাসন দুর্বল হওয়ার কারণেই এই অপসংস্কৃতির সৃষ্টি হয়েছে।"আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনরা অংশ নেন এবং জাতীয় ঐক্য, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত