দৈনিক সংবাদ দিগন্ত

সফরকালে কৃষি, বাণিজ্য ও পরিবেশ সুরক্ষায় একাধিক সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা

প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৫ অক্টোবর ২০২৬) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে টোকিওর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। এই সফরে দুই দেশের মধ্যকার বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর ও মানবসম্পদ উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় বিশেষ গুরুত্ব পাবে। সফরের দ্বিতীয় দিন আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে দুই দেশের বিদ্যমান অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক পর্যালোচনার পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণের নতুন দিক নিয়ে গভীর আলোচনা হবে।

আরও পড়ুন,১ লাখ ২৮ হাজার এনআইডি আবেদন নিষ্পত্তির অপেক্ষায়

 এছাড়া সফরকালে তিনি ‘জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরাম’-এ মূল বক্তব্য প্রদান করবেন এবং দেশটির শীর্ষ ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে এক যৌথ গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রীর সম্ভাব্য কর্মসূচিতে জাইকা, জেট্রো, জেবিআইসি এবং সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি স্থানীয় এলএনজি টার্মিনাল, বিদ্যুৎকেন্দ্র, ইউনিক্লোর সদর দপ্তর ও টয়োটার কারখানা পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। বাংলাদেশে নতুন করে জাপানি বিনিয়োগ আকর্ষিত করা, যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং চলমান মেগা প্রকল্পগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করাই এই সফরের প্রধান উদ্দেশ্য। একই সঙ্গে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত 'বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি' (EPA) দ্রুত বাস্তবায়নের বিষয়টি আলোচনায় বিশেষ স্থান পাবে। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, সফরকালে দুই দেশের মধ্যে কৃষি, মৎস্য, প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়নসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নতুন সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হতে পারে।

বিষয় : সই স্মারক সফরকালে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

সফরকালে কৃষি, বাণিজ্য ও পরিবেশ সুরক্ষায় একাধিক সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x