দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৫ অক্টোবর ২০২৬

দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপিকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান

মিয়া গোলাম পরওয়ার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে কোনো ধরনের কারচুপি, ইঞ্জিনিয়ারিং বা নির্বাচনী টালবাহানা করা হলে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। প্রয়োজনে এই নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান সরকারের বিরুদ্ধে কঠিন আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচনী প্রক্রিয়ায় দুর্নীতির আশঙ্কা প্রকাশ করে জামায়াত সেক্রেটারি বলেন, ভোটে কোনো অনিয়ম হলে ভোটকেন্দ্র থেকে শুরু  নির্বাচন অফিস পর্যন্ত ঘেরাও করা হবে। এমনকি কোনো প্রিসাইডিং কর্মকর্তা অনিয়মে জড়ালে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখার মতো কড়া হুশিয়ারিও উচ্চারণ করেন তিনি। 

আরও পড়ুন,‘বসে তামাশা দেখবো না, এবার প্রতিরোধ হবে’

এ সময় বিএনপিকে কড়া ভাষায় সমালোচনা করে তিনি অভিযোগ করেন, অতীতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্রঋণ বিতরণ এবং ইমাম-খতিবদের ভাতা ও বেতন দেওয়ার ক্ষেত্রে বিএনপি ব্যাপক দুর্নীতি করেছে এবং নিজেদের দলীয় লোকদের অনৈতিক সুবিধা দিয়েছে।মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, জনগণের পালস বুঝতে ব্যর্থ হওয়ায় বিএনপির রাজনৈতিক দিন ফুরিয়ে আসছে। ঠাকুরগাঁও-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার মাধ্যমে বিএনপিকে চূড়ান্তভাবে ‘লাল কার্ড’ দেখানোর সময় এসেছে বলে মন্তব্য করেন তিনি। চাঁদাবাজি, দখলদারত্ব ও লুটপাটের রাজনীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আগামী ২৯ তারিখের উপনির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে প্রার্থীকে বিজয়ী করার জন্য স্থানীয় ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান জামায়াতের এই শীর্ষ নেতা।

বিষয় : ভোট দাঁড়িপাল্লা লাল কার্ড’

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপিকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x