বলিউড অভিনেতা সাইফ আলী খানের ইনস্টাগ্রাম আগমন ও তাঁর ফলো তালিকা নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা চর্চায় যুক্ত হলো নতুন মোড়। ইনস্টাগ্রামে নিজের একাউন্ট চালুর পর পরিবারের সদস্য ও আত্মীয়দের ফলো করলেও অনুপস্থিত ছিলেন বোন সোহা আলী খানের স্বামী ও অভিনেতা কুণাল খেমু। বিষয়টি নিয়ে নেটিজেন ও ভক্তদের মধ্যে আলোচনা-সমালোচনা চলছিল। অবশেষে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে ভগ্নিপতি কুণাল খেমুকেও ইনস্টাগ্রামে ফলো করলেন এই বলিউড নবাব। সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণত খুব একটা সক্রিয় না হলেও সম্প্রতি ইনস্টাগ্রামে সাইফের অফিসিয়াল অ্যাকাউন্ট চালুর পর থেকেই অনুরাগীদের নজর তাঁর কার্যকলাপের দিকে। অ্যাকাউন্ট খোলার একদম শুরুতে তিনি কেবল নিজের স্ত্রী কারিনা কাপুর খানকে ফলো করতেন। পরবর্তীতে সেই ফলো তালিকার পরিধি বাড়িয়ে যুক্ত করা হয় কারিনার বোন কারিশমা কাপুর, সাইফের বোন সোহা আলী খান ও সাবা পাতৌদি, মেয়ে সারা আলী খান এবং ছেলে ইব্রাহিম আলী খানকে। এছাড়া ‘দ্য এলিট ইংলিশ মাস্টার’ নামের একটি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টকেও ফলো করছিলেন তিনি।
আরও পড়ুন,নতুন সিনেমা ‘জীবন অপেরা’র শুটিং শেষ করলেন মিম
তবে পরিবারের প্রায় সব ঘনিষ্ঠ সদস্য তালিকায় থাকলেও কুণাল খেমু না থাকায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন তৈরি হয়। কুণালকে ফলো করার মাধ্যমে সাইফ তাঁর তালিকায় কাঙ্ক্ষিত এই পরিবর্তন আনলেন। এর আগে এক সাক্ষাৎকারে সাইফ আলী খান স্বীকার করেছিলেন যে ইনস্টাগ্রামে তাঁর একটি গোপন বা ছদ্মনামী অ্যাকাউন্ট ছিল। তবে এবার প্রকাশ্যে অ্যাকাউন্ট খুলে কাকে কাকে অনুসরণ করছেন কিংবা তাঁর দৈনন্দিন জীবনের কোন দিকগুলো শেয়ার করছেন, তা নিয়ে সাইফ-অনুরাগীদের মধ্যে ব্যাপক কৌতুহল ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
বিষয় : ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের চর্চায়

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন