দৈনিক সংবাদ দিগন্ত

প্রশাসকদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ এনসিপির

হুইপ নাহিদ ইসলাম

বর্তমান জাতীয় সংসদ পাঁচ বছর টিকবে কি না তা নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) বিকেলে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় আয়োজিত এক প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আইনশৃঙ্খলার অবনতি, লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে আগামী ৩০ অক্টোবর শাহবাগে এনসিপির পক্ষ থেকে গণবিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জানাতে এই প্রচার চালানো হয়।

আরও পড়ুন,বিভাগীয় ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

পথসভায় নাহিদ ইসলাম বর্তমান সংসদের সমালোচনা করে বলেন, ১৬ বছর পর অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের জনমূল্য আর দুই আনাও নেই, কারণ এখানে বিরোধী দলের এবং সাধারণ জনগণের কণ্ঠস্বরের কোনো মূল্যায়ন করা হচ্ছে না। এছাড়া সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদে নিয়োজিত প্রশাসকদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ থাকা উচিত নয় বলে জোরালো দাবি জানান তিনি। স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সাম্প্রতিক এক বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামকে মেয়রের পদে প্রার্থী করার পরিকল্পনা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান। দেশে ক্রমবর্ধমান আইনশৃঙ্খলার চরম অবনতি ও জ্বালানি খাতের অব্যবস্থাপনার তীব্র সমালোচনা করে এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেন, পরিস্থিতির

বিষয় : নির্বাচন প্রশাসক স্থানীয়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

প্রশাসকদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ এনসিপির

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x