মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।রোববার রাজধানীর শহীদ ফারহান ফাইয়াজ প্লে গ্রাউন্ডে আয়োজিত ‘ভ্যালেরিয়ন ওয়ার্ল্ড কাপ নাইট ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।মন্ত্রী বলেন, একটি সুস্থ, মানবিক ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করলেই মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা সম্ভব।
আরও পড়ুন, ‘আইনিভাবেই শেখ হাসিনার বিচার নিশ্চিত করা হবে’ : আইনমন্ত্রী
তিনি আরও বলেন, টুর্নামেন্টে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলোর খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য খেলা উপহার দিয়েছেন। একই সঙ্গে তিনি সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ফুটবল খেলা দেখে মুগ্ধ হয়ে অংশগ্রহণকারী দুই দলকে ব্যক্তিগতভাবে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন মন্ত্রী।মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা এবং তরুণদের খেলাধুলামুখী করে তোলার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য শেষ করেন স্থানীয় সরকারমন্ত্রী।
বিষয় : খেলাধুলা মাদক সমাজ কর্মকাণ্ডে

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন