মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শঠিবাড়ী প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ পারভেজ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী দর্শক ও বিপুল সংখ্যক তরুণ উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখার লক্ষ্যেই এ আয়োজন। মাঠজুড়ে ছিল প্রাণচাঞ্চল্য, সম্প্রীতি ও সুস্থ প্রতিযোগিতার আবহ।আরও পড়ুন , গলা চেপে ধরবে জানতাম না’ ভয়াবহ রাতের বর্ণনা দিলেন নাঈম হাসানবক্তারা বলেন, তরুণদের শক্তিকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ বিনোদন, শারীরিক ও মানসিক বিকাশ এবং সামাজিক সচেতনতা তৈরিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।“এগিয়ে যাক ক্রীড়া, পিছিয়ে যাক মাদক”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজকরা তারুণ্যের প্রতি আহ্বান জানান মানবিক মূল্যবোধ, সৌহার্দ্য ও সুস্থ প্রতিযোগিতার চর্চা অব্যাহত রাখতে।ভালো থেকো তারুণ্য, ভালো থেকো মিঠাপুকুর।খেলাধুলা হোক তারুণ্যের অঙ্গীকার, মাদকমুক্ত সমাজ হোক আমাদের প্রত্যয়।