দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

রথীন্দ্রনাথ দত্তকে মূল্যায়ন করা হয়নি, অভিযোগ রিজভীর

 রাষ্ট্রায়ত্ত শিল্পে নতুন বিনিয়োগ, সময়ক্ষেপণ না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিমানের ওভারসিজ অ্যালাউন্সে অনিয়মের অভিযোগ, হুন্ডি ও অর্থ পাচার নিয়ে তদন্তে প্রশ্ন

সাত জেলায় মৃদু তাপপ্রবাহ, সারা দেশে বৃষ্টির আভাস

আওয়ামী লীগের বিচার শিগগিরই শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ধাপে ধাপে বাস্তবায়ন হচ্ছে নতুন পে-স্কেল, প্রথম ধাপেই বাড়ছে সরকারি চাকরিজীবীদের মূল বেতন

জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের হাতে ‘জুলাই স্মৃতি স্মারক’ তুলে দিলেন তারেক রহমান

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

খেলাধুলায় নতুন পরিকল্পনার কথা জানালেন প্রতিমন্ত্রী

ক্রীড়াঙ্গনকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেছেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একত্রিত করার অন্যতম শক্তিশালী মাধ্যম হলো খেলাধুলা। বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে কান্দিপাড়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন, দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ছাড়াল, চূড়ান্ত তালিকা প্রকাশ ইসির

তিনি জানান, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার কাজ করছে। প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণে শিগগিরই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু করা হবে। এই কর্মসূচির মাধ্যমে গ্রামের তৃণমূল থেকে নতুন প্রতিভা খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনার উদ্যোগ নেওয়া হবে। এ সময় তিনি অভিযোগ করে বলেন, বিগত ১৭ বছরে অনিয়ম ও দুর্নীতির কারণে দেশের ক্রীড়া ব্যবস্থায় ক্ষতি হয়েছে এবং তৃণমূল পর্যায়ের অনেক প্রতিভাবান খেলোয়াড় বঞ্চিত হয়েছেন।

আরও পড়ুন, ঢাবিতে তারেক রহমানের ভর্তি নিয়ে ৮০’র দশকের স্মৃতিচারণ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক উম্মে হাবীবা মীরা, সহকারী পরিচালক মোহাম্মদ জামিলুর রহমান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এনএম আব্দুল্লাহ আল মামুন।

আরও পড়ুন, বিশ্বকাপের আগে তিন প্রস্তুতি ম্যাচ খেলবে মরক্কো, নতুন কোচ ওয়াহবিকে সময় দিচ্ছে ফেডারেশন

এর আগে প্রতিমন্ত্রী গফরগাঁও ও পাগলা এলাকায় মাল্টিপারপাস স্টেডিয়াম নির্মাণের জন্য সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। খেলা শেষে টুর্নামেন্টে কেবিএন স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দত্তরবাজার অগ্রণী বয়েজ ক্লাব বিজয়ী হয়।

বিষয় : প্রতিমন্ত্রী খেলাধুলা কর্মসূচি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৫ জুলাই ২০২৬

খেলাধুলায় নতুন পরিকল্পনার কথা জানালেন প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

ক্রীড়াঙ্গনকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেছেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একত্রিত করার অন্যতম শক্তিশালী মাধ্যম হলো খেলাধুলা। বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে কান্দিপাড়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন, দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ছাড়াল, চূড়ান্ত তালিকা প্রকাশ ইসির

তিনি জানান, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার কাজ করছে। প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণে শিগগিরই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু করা হবে। এই কর্মসূচির মাধ্যমে গ্রামের তৃণমূল থেকে নতুন প্রতিভা খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনার উদ্যোগ নেওয়া হবে। এ সময় তিনি অভিযোগ করে বলেন, বিগত ১৭ বছরে অনিয়ম ও দুর্নীতির কারণে দেশের ক্রীড়া ব্যবস্থায় ক্ষতি হয়েছে এবং তৃণমূল পর্যায়ের অনেক প্রতিভাবান খেলোয়াড় বঞ্চিত হয়েছেন।

আরও পড়ুন, ঢাবিতে তারেক রহমানের ভর্তি নিয়ে ৮০’র দশকের স্মৃতিচারণ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক উম্মে হাবীবা মীরা, সহকারী পরিচালক মোহাম্মদ জামিলুর রহমান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এনএম আব্দুল্লাহ আল মামুন।

আরও পড়ুন, বিশ্বকাপের আগে তিন প্রস্তুতি ম্যাচ খেলবে মরক্কো, নতুন কোচ ওয়াহবিকে সময় দিচ্ছে ফেডারেশন

এর আগে প্রতিমন্ত্রী গফরগাঁও ও পাগলা এলাকায় মাল্টিপারপাস স্টেডিয়াম নির্মাণের জন্য সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। খেলা শেষে টুর্নামেন্টে কেবিএন স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দত্তরবাজার অগ্রণী বয়েজ ক্লাব বিজয়ী হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত