দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২০ জুলাই ২০২৬

‘আইনিভাবেই শেখ হাসিনার বিচার নিশ্চিত করা হবে’ : আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

শেখ হাসিনার বিচার আইনসম্মত প্রক্রিয়ায় নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, আদালতের সামনে নিজেকে নির্দোষ প্রমাণের সুযোগ শেখ হাসিনারও রয়েছে এবং সরকার তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে।রোববার বিকেলে মাগুরা জেলা আইনজীবী সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।তিনি বলেন, শেখ হাসিনা নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করছেন এবং দেশে ফেরার কথাও বলছেন। সে প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, আদালতের সামনে উপস্থিত হয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার দায়িত্বও তার রয়েছে।

আরও  পড়ুন, যমুনায় যুগপৎ জোটের শীর্ষ নেতাদের সঙ্গে আজ সন্ধ্যায় বৈঠকে তারেক রহমান

আইনমন্ত্রী আরও জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়ার মুখোমুখি করতে সরকার আইনি উদ্যোগ অব্যাহত রেখেছে। বিচার হবে সম্পূর্ণ আইনসম্মতভাবে এবং ন্যায়বিচার নিশ্চিত করেই।তিনি বলেন, সরকার প্রতিহিংসার রাজনীতি করে না। সব মামলাই আইনি প্রক্রিয়া অনুসরণ করেই পরিচালিত হচ্ছে।এ সময় আছিয়া হত্যা মামলার বিচার দ্রুত হাইকোর্টে নিষ্পত্তির আশাবাদও ব্যক্ত করেন তিনি।অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, বিচার বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আইনজীবী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।শেখ হাসিনার বিচার, তাকে দেশে ফেরানোর উদ্যোগ এবং বিচারিক প্রক্রিয়া নিয়ে আইনমন্ত্রীর এ বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বিষয় : প্রক্রিয়া আইনমন্ত্রী আইনিভাব

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

‘আইনিভাবেই শেখ হাসিনার বিচার নিশ্চিত করা হবে’ : আইনমন্ত্রী

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

শেখ হাসিনার বিচার আইনসম্মত প্রক্রিয়ায় নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, আদালতের সামনে নিজেকে নির্দোষ প্রমাণের সুযোগ শেখ হাসিনারও রয়েছে এবং সরকার তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে।রোববার বিকেলে মাগুরা জেলা আইনজীবী সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।তিনি বলেন, শেখ হাসিনা নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করছেন এবং দেশে ফেরার কথাও বলছেন। সে প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, আদালতের সামনে উপস্থিত হয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার দায়িত্বও তার রয়েছে।

আরও  পড়ুন, যমুনায় যুগপৎ জোটের শীর্ষ নেতাদের সঙ্গে আজ সন্ধ্যায় বৈঠকে তারেক রহমান

আইনমন্ত্রী আরও জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়ার মুখোমুখি করতে সরকার আইনি উদ্যোগ অব্যাহত রেখেছে। বিচার হবে সম্পূর্ণ আইনসম্মতভাবে এবং ন্যায়বিচার নিশ্চিত করেই।তিনি বলেন, সরকার প্রতিহিংসার রাজনীতি করে না। সব মামলাই আইনি প্রক্রিয়া অনুসরণ করেই পরিচালিত হচ্ছে।এ সময় আছিয়া হত্যা মামলার বিচার দ্রুত হাইকোর্টে নিষ্পত্তির আশাবাদও ব্যক্ত করেন তিনি।অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, বিচার বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আইনজীবী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।শেখ হাসিনার বিচার, তাকে দেশে ফেরানোর উদ্যোগ এবং বিচারিক প্রক্রিয়া নিয়ে আইনমন্ত্রীর এ বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত