যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়েছে।তবে বৈঠকে কোন কোন রাজনৈতিক দল অংশ নেবে কিংবা আলোচ্যসূচিতে কী কী বিষয় থাকবে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
আরও পড়ুন, দেশজুড়ে বৃষ্টির দাপট আরও ৫ দিন, কয়েক বিভাগে অতি ভারী বর্ষণের সতর্কতা
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী বিরোধী দলগুলোর বাইরে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া নিবন্ধিত ও অনিবন্ধিত বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের এ মতবিনিময়ে আমন্ত্রণ জানানো হয়েছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চলমান রাজনৈতিক পরিস্থিতি, যুগপৎ আন্দোলনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং শরিকদের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়টি বৈঠকে গুরুত্ব পেতে পারে।বৈঠক শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য বা যৌথ সিদ্ধান্ত এলে রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন