দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২০ জুলাই ২০২৬

দেশজুড়ে বৃষ্টির দাপট আরও ৫ দিন, কয়েক বিভাগে অতি ভারী বর্ষণের সতর্কতা

দেশজুড়ে বৃষ্টির দাপট আরও ৫ দিন

রাজধানী ঢাকা-সহ দেশের সব বিভাগেই আগামী পাঁচ দিন টানা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টির প্রবণতা বাড়ায় তাপমাত্রাও কিছুটা কমে আসতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।রবিবার প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের প্রায় সব বিভাগেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অধিকাংশ এলাকায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও  পড়ুন, পিলখানায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক

মঙ্গলবার থেকে বৃষ্টির বিস্তৃতি আরও বাড়তে পারে। আর বুধবার ও বৃহস্পতিবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধির কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে রাতের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।বিশেষজ্ঞরা বলছেন, ভারী বর্ষণের কারণে নিচু এলাকা, নগরাঞ্চলে জলাবদ্ধতা এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে। তাই প্রয়োজন ছাড়া অতি ভারী বৃষ্টির সময় বাইরে না যাওয়ার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

বিষয় : দেশজুড়ে ভারী বর্ষণ বৃষ্টির দাপট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দেশজুড়ে বৃষ্টির দাপট আরও ৫ দিন, কয়েক বিভাগে অতি ভারী বর্ষণের সতর্কতা

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

রাজধানী ঢাকা-সহ দেশের সব বিভাগেই আগামী পাঁচ দিন টানা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টির প্রবণতা বাড়ায় তাপমাত্রাও কিছুটা কমে আসতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।রবিবার প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের প্রায় সব বিভাগেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অধিকাংশ এলাকায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও  পড়ুন, পিলখানায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক

মঙ্গলবার থেকে বৃষ্টির বিস্তৃতি আরও বাড়তে পারে। আর বুধবার ও বৃহস্পতিবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধির কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে রাতের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।বিশেষজ্ঞরা বলছেন, ভারী বর্ষণের কারণে নিচু এলাকা, নগরাঞ্চলে জলাবদ্ধতা এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে। তাই প্রয়োজন ছাড়া অতি ভারী বৃষ্টির সময় বাইরে না যাওয়ার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত