দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

পিলখানায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক

সবুজে ঘেরা বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সারাদেশে ৭৩ হাজার বৃক্ষরোপণের কর্মসূচি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি।বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডের পশ্চিম পাশে একটি নারকেল গাছের চারা রোপণের মাধ্যমে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।এবারের জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির প্রতিপাদ্য—‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’।

আরও পড়ুন. প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় দক্ষতা বাড়ানোর আহ্বান আইজিপির

  অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক বলেন, বৃক্ষরোপণ শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পৃথিবী গড়ে তোলার দায়িত্ব।তিনি বলেন, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই দেশের প্রতিটি বিজিবি স্থাপনায় পরিকল্পিতভাবে ফলজ, বনজ ও ওষুধি গাছ রোপণের নির্দেশনা দেওয়া হয়েছে।বিজিবির প্রতিটি সদস্যকে বছরে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে মহাপরিচালক বলেন, শুধু গাছ লাগানোই যথেষ্ট নয়, নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করলেই এ উদ্যোগ সফল হবে।তিনি জানান, ২০২৬ সালে বিজিবি সদর দপ্তরসহ সারাদেশে মোট ৭৩ হাজার গাছ রোপণ করা হবে। পরিকল্পিতভাবে এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিষয় : বিজিবি বৃক্ষরোপণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

পিলখানায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

সবুজে ঘেরা বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সারাদেশে ৭৩ হাজার বৃক্ষরোপণের কর্মসূচি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি।বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডের পশ্চিম পাশে একটি নারকেল গাছের চারা রোপণের মাধ্যমে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।এবারের জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির প্রতিপাদ্য—‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’।

আরও পড়ুন. প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় দক্ষতা বাড়ানোর আহ্বান আইজিপির

  অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক বলেন, বৃক্ষরোপণ শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পৃথিবী গড়ে তোলার দায়িত্ব।তিনি বলেন, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই দেশের প্রতিটি বিজিবি স্থাপনায় পরিকল্পিতভাবে ফলজ, বনজ ও ওষুধি গাছ রোপণের নির্দেশনা দেওয়া হয়েছে।বিজিবির প্রতিটি সদস্যকে বছরে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে মহাপরিচালক বলেন, শুধু গাছ লাগানোই যথেষ্ট নয়, নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করলেই এ উদ্যোগ সফল হবে।তিনি জানান, ২০২৬ সালে বিজিবি সদর দপ্তরসহ সারাদেশে মোট ৭৩ হাজার গাছ রোপণ করা হবে। পরিকল্পিতভাবে এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত