সাইবার অপরাধ, অনলাইন জুয়া, ফিশিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর মতো অপরাধ এখন দেশের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রাজশাহীর সারদা পুলিশ অ্যাকাডেমির প্যারেড মাঠে ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।আইজিপি বলেন, অপরাধ মোকাবিলায় দক্ষতার কোনো বিকল্প নেই। নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে প্রতিনিয়ত নিজেকে আপডেট রাখতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল ফরেনসিক বিষয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে সক্ষমতা বাড়াতে হবে।তিনি নবীন পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন,
আরও পড়ুন, খাদ্যে সিসা, ক্যাডমিয়াম, জীবাণু ও বিষাক্ত রাসায়নিকের উদ্বেগজনক উপস্থিতি
সব ধরনের ভয়ভীতি, অনুরাগ, অনুকম্পা ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে মামলা তদন্ত, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সব শ্রেণি-পেশার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।জনগণের আস্থা অর্জনে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে আইজিপি বলেন, নিরপরাধ, বিপন্ন ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিই হবে বাংলাদেশ পুলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।এর আগে আইজিপি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এবারের কুচকাওয়াজে ১৯ জন নারী ও ৪৮১ জন পুরুষসহ মোট ৫০০ জন শিক্ষানবিশ ক্যাডেট এসআই অংশ নেন। পরে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ক্যাডেটদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি।উল্লেখ্য, ২০২৫ সালের জুলাই মাসে ৪২তম ক্যাডেট এসআই ব্যাচে ৫২৭ জন প্রশিক্ষণ শুরু করেছিলেন।
বিষয় : চ্যালেঞ্জ প্রশিক্ষণ অপরাধ মোকাবিলা

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন