পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বুধবার সকাল ৬টা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।মঙ্গলবার দুপুরে সংগঠনের সাধারণ সম্পাদক বাদল মাদবর এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, দীর্ঘদিন ধরে উত্থাপিত বিভিন্ন দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেওয়ায় তারা এ কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।আরও পড়ুন, দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যুসমিতির দাবির মধ্যে রয়েছে অ্যাম্বুলেন্স-সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালার বাস্তবায়ন, সরকারি হাসপাতালগুলোতে নির্ধারিত পার্কিং সুবিধা, হাইকোর্টের রায় অনুযায়ী অ্যাম্বুলেন্সের টোল-ফ্রি ব্যবস্থা, লাশবাহী ফ্রিজার ভ্যান ও মরদেহবাহী অ্যাম্বুলেন্সের জন্য টোল-ফ্রি সুবিধা এবং ২৪ ঘণ্টা জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।ধর্মঘট কার্যকর হলে জরুরি রোগী পরিবহনে সারা দেশে ভোগান্তির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।