দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে সম্পন্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমের আকদ সম্পন্ন হয়েছে। বুধবার (১৩ মে) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে এ আকদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ডাকসুর নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন, শাপলা গণহত্যা দেশের ইতিহাসে বড় ক্ষত তৈরি করেছে : নাহিদ ইসলাম

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে অংশ নেন। 

আরও পড়ুন, নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে কড়া মন্তব্য বিএনপি নেতা রাশেদ খানের

আকদ শেষে অতিথিরা শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। জানা গেছে, সন্ধ্যায় রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বিয়ের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন, মাওলানা ভাসানীর ধানের শীষ চুরি হয়ে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

কনের নাম আনিকা ফারদীন ফরায়েজি। তিনি পেশায় চিকিৎসক। তার পিতা আয়ুব আলী ফরায়েজি রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান ও প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান।

বিষয় : ডাকসু ভিপি সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় বিয়ে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে সম্পন্ন

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমের আকদ সম্পন্ন হয়েছে। বুধবার (১৩ মে) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে এ আকদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ডাকসুর নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন, শাপলা গণহত্যা দেশের ইতিহাসে বড় ক্ষত তৈরি করেছে : নাহিদ ইসলাম

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে অংশ নেন। 

আরও পড়ুন, নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে কড়া মন্তব্য বিএনপি নেতা রাশেদ খানের

আকদ শেষে অতিথিরা শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। জানা গেছে, সন্ধ্যায় রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বিয়ের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন, মাওলানা ভাসানীর ধানের শীষ চুরি হয়ে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

কনের নাম আনিকা ফারদীন ফরায়েজি। তিনি পেশায় চিকিৎসক। তার পিতা আয়ুব আলী ফরায়েজি রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান ও প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত