দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১২ মে ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনী বিধি সংশোধনে বৈঠকে বসছে ইসি

স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালায় কী ধরনের সংশোধন আনা হবে, তা নিয়ে আগামীকাল বুধবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি জানান, বৈঠকে বিধিমালার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে এবং কোনো সিদ্ধান্ত হলে তা গণমাধ্যমকে জানানো হবে।

আরও পড়ুন, পুলিশের বিরুদ্ধে মাদকের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: আইজিপি

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে জামানতের পরিমাণ বাড়ানোর বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি নির্বাচনী প্রচারে পোস্টার না রাখার বিষয়েও চিন্তা-ভাবনা চলছে। এছাড়া অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা বাদ দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন, জুলাই অভ্যুত্থান জাদুঘর হবে ইতিহাসের সাক্ষী : স্পিকার

এর আগে বর্তমান কমিশন জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে পোস্টার ব্যবহারের বিধান তুলে দেয় এবং অনলাইন প্রচারের ব্যবস্থা চালু করে। একই সঙ্গে জামানতের পরিমাণ বৃদ্ধি এবং নির্বাচনী অপরাধের শাস্তির বিধিতেও পরিবর্তন আনা হয়।নির্বাচন কমিশনের সূত্র বলছে, এসব পরিবর্তন স্থানীয় সরকার নির্বাচনের বিধিতেও অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনায় রয়েছে।

আরও পড়ুন, হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক

অন্যদিকে সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার বাদ দেওয়ার বিষয়টি আলোচনায় আছে। পাশাপাশি দলীয় প্রতীক না রাখার বিষয়টিও বিবেচনায় রয়েছে। বৈঠকের সিদ্ধান্তের দিকে এখন নজর রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট মহলের।

বিষয় : ইসি বৈঠক বিধি সংশোধন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২২ জুলাই ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনী বিধি সংশোধনে বৈঠকে বসছে ইসি

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালায় কী ধরনের সংশোধন আনা হবে, তা নিয়ে আগামীকাল বুধবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি জানান, বৈঠকে বিধিমালার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে এবং কোনো সিদ্ধান্ত হলে তা গণমাধ্যমকে জানানো হবে।

আরও পড়ুন, পুলিশের বিরুদ্ধে মাদকের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: আইজিপি

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে জামানতের পরিমাণ বাড়ানোর বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি নির্বাচনী প্রচারে পোস্টার না রাখার বিষয়েও চিন্তা-ভাবনা চলছে। এছাড়া অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা বাদ দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন, জুলাই অভ্যুত্থান জাদুঘর হবে ইতিহাসের সাক্ষী : স্পিকার

এর আগে বর্তমান কমিশন জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে পোস্টার ব্যবহারের বিধান তুলে দেয় এবং অনলাইন প্রচারের ব্যবস্থা চালু করে। একই সঙ্গে জামানতের পরিমাণ বৃদ্ধি এবং নির্বাচনী অপরাধের শাস্তির বিধিতেও পরিবর্তন আনা হয়।নির্বাচন কমিশনের সূত্র বলছে, এসব পরিবর্তন স্থানীয় সরকার নির্বাচনের বিধিতেও অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনায় রয়েছে।

আরও পড়ুন, হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক

অন্যদিকে সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার বাদ দেওয়ার বিষয়টি আলোচনায় আছে। পাশাপাশি দলীয় প্রতীক না রাখার বিষয়টিও বিবেচনায় রয়েছে। বৈঠকের সিদ্ধান্তের দিকে এখন নজর রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট মহলের।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত