দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে গত দুই মাসে ২৭ পুলিশ সদস্য বরখাস্ত

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

সরকার অনুমোদন দিলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে ক্রসফায়ার বা কঠোর ব্যবস্থা নিতেও পুলিশ পিছপা হবে না বলে স্পষ্ট মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সোমবার রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। আইজিপি বলেন, সমাজে সুখে-শান্তিতে বসবাস করতে হলে পুলিশের প্রয়োজন রয়েছে। তবে স্বাধীনতা আছে বলেই যা ইচ্ছা তা করা যাবে না। আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, কথায় কথায় পুলিশের ওপর সবকিছুর দায় চাপানোও ঠিক নয়।

আরও পড়ুন,বক্তব্যের আংশিক প্রচারের ব্যাখ্যা দিলেন মীর শাহে আলম

সংবিধান ও আইন অনুযায়ী পুলিশকে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে দেওয়ার পরিবেশ সৃষ্টির ওপর তিনি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রসঙ্গে আইজিপি বলেন, পাড়া-মহল্লায় মাদকের বিস্তার এবং মাদক কারবারের সঙ্গে পতিত রাজনৈতিক শক্তির পাশাপাশি পুলিশের কিছু অসাধু সদস্যের জড়িত থাকার অভিযোগ রয়েছে। এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে গত দুই মাসের ব্যবধানে মোট ২৭ জন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে বলে জানান তিনি। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীকে আরও কঠোর ও পেশাদার হওয়ার তাগিদ দেন পুলিশ প্রধান।

বিষয় : মাদক কারবারে জড়িত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে গত দুই মাসে ২৭ পুলিশ সদস্য বরখাস্ত

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সরকার অনুমোদন দিলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে ক্রসফায়ার বা কঠোর ব্যবস্থা নিতেও পুলিশ পিছপা হবে না বলে স্পষ্ট মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সোমবার রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। আইজিপি বলেন, সমাজে সুখে-শান্তিতে বসবাস করতে হলে পুলিশের প্রয়োজন রয়েছে। তবে স্বাধীনতা আছে বলেই যা ইচ্ছা তা করা যাবে না। আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, কথায় কথায় পুলিশের ওপর সবকিছুর দায় চাপানোও ঠিক নয়।

আরও পড়ুন,বক্তব্যের আংশিক প্রচারের ব্যাখ্যা দিলেন মীর শাহে আলম

সংবিধান ও আইন অনুযায়ী পুলিশকে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে দেওয়ার পরিবেশ সৃষ্টির ওপর তিনি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রসঙ্গে আইজিপি বলেন, পাড়া-মহল্লায় মাদকের বিস্তার এবং মাদক কারবারের সঙ্গে পতিত রাজনৈতিক শক্তির পাশাপাশি পুলিশের কিছু অসাধু সদস্যের জড়িত থাকার অভিযোগ রয়েছে। এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে গত দুই মাসের ব্যবধানে মোট ২৭ জন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে বলে জানান তিনি। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীকে আরও কঠোর ও পেশাদার হওয়ার তাগিদ দেন পুলিশ প্রধান।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x